৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুঠোফোনে কথা বলতে ঘরের উঠানে যান গৃহবধূ, দুর্বৃত্তদের গুলিতে আহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে এক গৃহবধূ আহত হয়েছেন। গতকাল রোববার রাত পৌনে নয়টার দিকে সাজেকের শুকনোছড়া ১০ নম্বর নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।গুলিবিদ্ধ গৃহবধূর নাম অরুণা চাকমা (৩০)। তিনি ওই এলাকার ইন্টন চাকমার স্ত্রী। আহত অবস্থায় রাতেই তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।.সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে গিয়ে কথা হয় আহত অরুণা চাকমার সঙ্গে। হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অরুণা জানান, গতকাল রাতে তাঁর ননদ মুঠোফোন কল দিয়েছিলেন। ঘরে মুঠোফোনের নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না। তাই তিনি কথা বলতে ঘরের উঠোনে বের হয়েছিলেন। একপর্যায়ে মাচাংঘরে বসে কথা বলার সময় কে বা কারা তাঁকে উদ্দেশ্য করে কয়েকটি গুলি ছোড়ে। রাতে অন্ধকার থাকায় ওই দুর্বৃত্তদের তিনি দেখতে পাননি।অরুণা চাকমাকে হাসপাতালে নিয়ে আসেন দুই প্রতিবেশী। তাঁদের একজন কল্পনা চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, রাতে হঠাৎ কয়েকটি গুলির শব্দের পর অরুণা চাকমার চিৎকার শোনেন তিনি। এরপর ঘরের ভেতর থেকে বের হয়ে এসে দেখেন, মাটিতে লুটিয়ে পড়েছেন অরুণা চাকমা।হাসপাতাল সূত্রে জানা গেছে, সাজেকে প্রাথমিক চিকিৎসার পর অরুণা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়। তিনি শরীরের দুটি স্থানে গুলিবিদ্ধ হয়েছেন।.স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, অরুণা চাকমার স্বামী ইন্টন চাকমা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতিতে যুক্ত। তবে বেশ কিছু দিন ধরে কারাগারে রয়েছেন ইন্টন। দুজনের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। এর মধ্যে একজনের বয়স ১১ বছর, অপরজন সাড়ে তিন বছরের। স্বামী কারাগারে যাওয়ার পর থেকে কৃষিশ্রমিক হিসেবে কাজ করে সংসারের ব্যয় নির্বাহ করে আসছেন অরুণা। গতকাল গুলির ঘটনার সময় তাঁর দুই সন্তান ঘুমিয়ে ছিল।সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা প্রথম আলোকে বলেন, যে এলাকায় ওই নারীকে গুলি করা হয়েছে, সেটি খাগড়াছড়ির দীঘিনালার কবখালী ও রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী। কারা ওই নারীকে গুলি করেছে, সেটি জানা সম্ভব হয়নি।জানতে চাইলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/fcgyrijlln

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাক্সা নুডলস স্যুপের রেসিপি

১

মেয়েটি কলবেল চাপছিল, গেট খোলার আগেই ছুরিকাঘাত

২

তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

৩

কারাগারে পৌঁছেছিল জামিনের কাগজ, মুক্তির আগেই মৃত্যু

৪

সংসদে হাসনাতের দীর্ঘ প্রশ্ন, লিখিত নোটিশের পরামর্শ প্রতিমন্ত্রীর

৫

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন, ই–মেইল পাঠানো হয়েছে ঢাকায়

৬

৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’ করে ১ লাখ টাকা নিতে গিয়ে গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ডে

৭

নতুন কর্মসংস্থানই যথেষ্ট নয়

৮

দূষণে হাঁসফাঁস করছে দিল্লি

৯

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা শুরু, সমাবেশ করছে শ্রমিক সংগঠন

১০

হোমনায় অলক সিন্ডিকেটের অদৃশ্য ক্ষমতার উৎসে চলছে জমজমাট জুয়ার আসর

১১

ক্ষমতার স্বার্থে কি পুরোনো শত্রুরা এক হতে পারে

১২

মুঠোফোনে কথা বলতে ঘরের উঠানে যান গৃহবধূ, দুর্বৃত্তদের গুলিতে আহত

১৩

বিলিয়ন ডলারের ক্লাবে ৯ শিল্প গ্রুপ, তালিকায় কারা

১৪

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

১৫

মিসরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

১৬

সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে ইলন মাস্কের টেসলা, কেন…

১৭

আপনার অবর্তমানেও সন্তানের পড়াশোনা চলবে, কীভাবে করবেন শিক্ষাবিমা

১৮

ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা

১৯

ড্রোন হামলায় ইরাকের গ্যাসক্ষেত্রে আগুন, গ্যাস উৎপাদন বন্ধ, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

২০