১০ নভেম্বর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রংপুরের নদীতে বৈরালি মাছের রাজত্ব

রংপুরে গেলে বৈরালি মাছের নাম শুনতে পারো। স্থানীয় মানুষের কাছে বেশ পরিচিত এই মাছ। ছোট্ট, সরু, রুপালি শরীর। একসময় উত্তরাঞ্চলের নদীগুলোয় প্রচুর বৈরালি পাওয়া যেত। অতিথি এলে বাড়িতে এই মাছ রান্না করে আপ্যায়ন করতেন অনেকে। এখন সেই দিন নেই। নদীতে বৈরালি কমে গেছে, বাজারেও সহজে মেলে না। দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। কিন্তু কেন উত্তরাঞ্চলের নদীগুলোতেই এই মাছ বেশি পাওয়া যায়? আর কেনই-বা দিন দিন কমে যাচ্ছে বৈরালি?.বৈরালি মাছ মূলত স্বচ্ছ, পরিষ্কার ও স্রোতযুক্ত পানিতে থাকতে পছন্দ করে। তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন অংশে এই মাছ পাওয়া যায়। বিশেষ করে তিস্তা অববাহিকা বৈরালি মাছের পরিচিত আবাসস্থল।তিস্তা নদীর উৎপত্তি হিমালয়ে। ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে। পাহাড় থেকে নেমে আসা এই নদীর পানিতে একসময় প্রবল স্রোত ছিল। নদীর পানির স্বচ্ছতা, স্রোত এবং তলদেশের বৈশিষ্ট্য—সব মিলিয়ে বৈরালি মাছের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি হয়। তাই বাংলাদেশের উত্তরাঞ্চলের নদীগুলোয় মাছটি বেশি দেখা যায়।বৈরালি শুধু বাংলাদেশের মাছ নয়। ভারতের পশ্চিমবঙ্গে এটি বোরালি নামে পরিচিত। ভারত, নেপাল ও মিয়ানমারের নদীতেও এই মাছের দেখা মেলে। বাংলাদেশে মূলত লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম অঞ্চলের নদীগুলোয় বৈরালি পাওয়া যায়।.পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ গাছের জন্য এআই সহায়তায় খোঁজা হচ্ছে সঙ্গী .একসময় তিস্তা নদীতে প্রচুর বৈরালি পাওয়া যেত। এখন নদীতে মাছটি পাওয়া অনেক কঠিন। নদীপারের মানুষেরাও বলছেন, আগের মতো আর বৈরালি ধরা পড়ে না। বাজারে যে অল্প কিছু মাছ আসে, সেগুলোর দামও বেশ চড়া।তিস্তা নদীর পরিবেশ বদলে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন স্থানীয় ব্যক্তিরা। তাঁদের অভিযোগ, ভারতের অভ্যন্তরে তিস্তার ওপর নির্মিত একাধিক বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পের কারণে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। শুষ্ক মৌসুমে নদীতে পানির পরিমাণ কমে যায়। কোথাও কোথাও জেগে উঠছে চর, কমছে পানির গভীরতা। এতে বৈরালির মতো স্রোতপ্রিয় মাছের বসবাস ও প্রজননের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।তিস্তার পানির প্রবাহ শুধু বাংলাদেশে নয়, ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গেও নানা প্রকল্পের কারণে পরিবর্তিত হয়েছে। নদীর উজানে পানি ব্যবস্থাপনা এবং বাঁধের প্রভাব নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তবে বৈরালি মাছের সংখ্যা কমে যাওয়ার পেছনে কোন কারণ কতটা দায়ী, তা নিশ্চিতভাবে জানতে আরও গবেষণা প্রয়োজন।শুধু পানির প্রবাহের পরিবর্তনই নয়, নদীদূষণ, মাছ ধরার ধরন এবং অতিরিক্ত মাছ ধরাও বৈরালির জন্য হুমকি। নদীর স্বাভাবিক পরিবেশ নষ্ট হলে মাছের খাবার, আশ্রয় ও প্রজননের জায়গা কমে যায়। ফলে একসময় যে নদীতে প্রচুর মাছ পাওয়া যেত, সেখানেও মাছের সংখ্যা কমতে পারে।.মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন.তিস্তা নদীর জেলেদের অভিজ্ঞতাতেও ধরা পড়ছে এই পরিবর্তন। স্থানীয় জেলেদের ভাষ্য, আগে নদীতে জাল ফেললেই নানা ধরনের মাছ পাওয়া যেত। এখন সারা দিন জাল টেনেও তেমন মাছ মেলে না। শীতকালে নদীর অনেক অংশ শুকিয়ে যায়। বর্ষায় পানি বাড়লেও আগের মতো মাছ পাওয়া যায় না।নদীপারের প্রবীণ বাসিন্দাদের কেউ কেউ মনে করেন, আগে অতিথি এলে বৈরালি মাছ রান্না করে আপ্যায়ন করা হতো। এখন বাজারে খুঁজেও মাছটি পাওয়া যায় না। তিস্তা ব্যারাজ এলাকায় কোথাও কোথাও বৈরালি মিললেও দাম অনেক বেশি। দূরদূরান্ত থেকে মানুষ এই মাছ কিনতে আসে। চাহিদা বেশি, কিন্তু সরবরাহ কম।বাজারে পুকুরে চাষ করা মাছ এনে তিস্তার মাছ বলে বিক্রি করার অভিযোগও রয়েছে। তাই আসল নদীর বৈরালি চিনে কেনাও কঠিন হয়ে পড়ছে।.বটগাছের একটি ডালে কত প্রাণী বাস করে.বৈরালি মাছের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি শুধু স্থানীয় মানুষের অভিজ্ঞতায় সীমাবদ্ধ নয়। ২০১৫ সালে আইইউসিএনের বাংলাদেশ লাল তালিকায় মাছটিকে বিপন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অর্থাৎ বাংলাদেশে মাছটির অস্তিত্ব ঝুঁকির মুখে রয়েছে। তবে বর্তমান অবস্থা জানতে নতুন করে গবেষণা ও জরিপ প্রয়োজন।বৈরালি সাধারণত বর্ষাকালে প্রজনন করে। মে মাসের শেষ দিক থেকে ডিম ছাড়তে শুরু করে। জুন থেকে আগস্ট মাসকে এর প্রধান প্রজননকাল ধরা হয়। এ সময় নদীতে পানির প্রবাহ ও বন্যার পরিবেশ প্রজননে সহায়তা করে। বর্ষার স্রোতের সঙ্গে মাছের প্রজননের একটি সম্পর্ক রয়েছে। তাই এই সময়ে নির্বিচার মাছ ধরা হলে বৈরালির বংশবিস্তার বাধাগ্রস্ত হতে পারে।.স্বপ্ন হোক আকাশসমান.বৈরালি মাছ সংরক্ষণের ক্ষেত্রে আশার খবরও আছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কৃত্রিম প্রজননের মাধ্যমে বৈরালি মাছের পোনা উৎপাদনে সফল হয়েছেন। এর ফলে ভবিষ্যতে পরিকল্পিতভাবে মাছটির চাষ ও সংরক্ষণের সুযোগ তৈরি হয়েছে।তবে শুধু পোনা উৎপাদন করলেই হবে না। মাছটি যেন আবার নদীতে স্বাভাবিকভাবে বংশবিস্তার করতে পারে, সেই পরিবেশও ফিরিয়ে আনতে হবে। নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, দূষণ কমানো এবং প্রজনন মৌসুমে মাছ ধরা নিয়ন্ত্রণ করা জরুরি। পাশাপাশি জেলেদের বিকল্প জীবিকার সুযোগ তৈরি করতে হবে, যাতে মাছ সংরক্ষণের উদ্যোগে তাঁদেরও অংশগ্রহণ থাকে।নদী অসংখ্য মাছ, পাখি, উদ্ভিদসহ নানা প্রাণীর আবাসস্থল। তিস্তার পানিপ্রবাহ বদলে গেলে তার প্রভাব পড়ে নদীর সব বাসিন্দার ওপর। বৈরালি মাছকে টিকিয়ে রাখতে হলে তিস্তা, ধরলা ও উত্তরাঞ্চলের অন্যান্য নদীকে বাঁচিয়ে রাখতে হবে।.সুপার এল নিনোর প্রভাবে সবচেয়ে শুষ্ক মরুভূমিও এখন রঙিন ফুলের বাগান

Source: https://www.kishoralo.com/feature/ms9zg3dyj2

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, একজনের মৃত্যু

১

এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে?

২

সন্ধ্যায় সারা দিনের খবর

৩

মামলা যখন ফাইল হয়, কখনো গায়ে ‘রাজনৈতিক’ লেখা থাকে না: আইনমন্ত্রী

৪

‘আমরা পালাইনি’

৫

মাহাতোদের ভাষা বাঁচিয়ে রাখতে গড়ে উঠেছে কুড়মালি ভাষার পাঠশালা

৬

বাংলা কিউআর: একটি কোডে সব ব্যাংকের লেনদেন হয় কীভাবে

৭

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় আমিনুল ইসলাম

৮

চীন-বাংলাদেশ বৃত্তি কর্মসূচি: ৫০ বছর পর বেইজিংয়ে বন্ধুদের আবেগঘন পুনর্মিলন

৯

গ্রাফিকস কার্ড কেনার সময়…

১০

রংপুরের নদীতে বৈরালি মাছের রাজত্ব

১১

যে শহরে ১০০ বছরেও কেউ ফেরেনি

১২

খয়রা শিকরে প্যাঁচার গল্প

১৩

মেসি কতগুলো টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন

১৪

আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, জার্মানি—কবে, কখন খেলা

১৫

পুরুষের চেয়ে নারীদের কি বেশি শীত লাগে

১৬

‘এত সুখ যে সইবো কেমনে’,লিখেছেন সুনেরাহ্, ইধিকার প্রশ্ন, ‘বেশি উজ্জ্বল?’

১৭

সন্তানের নাম কি আরবিতেই রাখতে হবে, ইসলাম কী বলে

১৮

কোনো দেশের যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের টোপ হতে দেওয়া যাবে না: সংসদে আলোচনা

১৯

শেখ হাসিনা ফিরতে চাইলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার

২০