২৫ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘দ্য গ্লোরি’ জুটির প্রেম ভাঙল

পর্দায় পরিচয়, সেখান থেকে প্রেম। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিরিজ ‘দ্য গ্লোরি’তে একসঙ্গে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন লিম জি–ইয়ন ও লি দো–হিউন। সেই সম্পর্কের ইতি টেনেছে এই তারকা জুটি। প্রায় তিন বছর সাত মাস প্রেমের সম্পর্কে থাকার পর আলাদা হয়েছেন তাঁরা।আজ মঙ্গলবার লি দো–হিউনের এজেন্সি ওয়াইএইচ এন্টারটেইনমেন্ট বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে। এজেন্সির এক কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি তাঁদের বিচ্ছেদ হয়েছে। তাঁরা ভালো সহকর্মী হিসেবে থাকার এবং একে অপরকে সমর্থন করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য গ্লোরি’তে কাজ করতে গিয়ে লিম ও লি দো–হিউনের পরিচয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমে। ২০২৩ সালের এপ্রিলে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানান তাঁরা।.‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ অভিনেত্রীর প্রেম ভাঙল.সম্পর্কের কথা জানানোর কিছুদিন পরই বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন লি দো–হিউন। তাঁর সামরিক জীবনের পুরোটা সময় পাশে ছিলেন লিম জি–ইয়ন। এ সময় তাঁদের সম্পর্ক নিয়েও ভক্তদের আগ্রহ ছিল।চলতি বছরের জুলাইয়েও একসঙ্গে গলফ খেলতে দেখা গিয়েছিল এই জুটিকে। অনলাইন কমিউনিটিতে তাঁদের গলফ খেলার খবর ছড়িয়ে পড়লে এক প্রত্যক্ষদর্শী লিখেছিলেন, ‘তাঁদের একসঙ্গে বেশ মিষ্টি লাগছিল।’লি দো–হিউনের সামরিক সেবার সময় পেরিয়ে সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন তাঁরা। তবে শেষ পর্যন্ত একসঙ্গে পথচলা হলো না। বিচ্ছেদের পরও ভালো সহকর্মী হিসেবে একে অপরকে সমর্থন করে যাবেন বলে জানিয়েছে লি দো–হিউনের এজেন্সি।.কে এই লিম জি–ইয়ন২০১১ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় অভিনেত্রী লিম জি–ইয়নের। ২০১৪ সালে ‘হিউম্যান অ্যাডিকশন’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তবে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য গ্লোরি’তে পার্ক ইয়োন–জিন চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিতি পান। নেতিবাচক চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এরপর ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’, ‘রোজ ম্যানশন’ ও ‘দ্য কিলিং ভোট’–এর মতো সিরিজেও অভিনয় করেছেন তিনি।.কে এই লি দো–হিউনদক্ষিণ কোরিয়ার অভিনেতা লি দো–হিউনের জন্ম ১৯৯৫ সালের ১১ এপ্রিল। ২০১৭ সালে টেলিভিশন সিরিজ ‘প্রিজন প্লেবুক’–এর মাধ্যমে অভিনয়জগতে অভিষেক হয় তাঁর। ‘হোটেল দেল লুনা’, ‘১৮ এগেইন’ ও ‘ইয়ুথ অব মে’ সিরিজে অভিনয় করে পরিচিতি পান তিনি।তবে ‘দ্য গ্লোরি’তে জু ইয়ো–জিয়ং চরিত্রে অভিনয় লি দো–হিউনকে আন্তর্জাতিক দর্শকের কাছে আরও জনপ্রিয় করে তোলে। ২০২৩ সালে বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন এই অভিনেতা। ২০২৫ সালে সামরিক দায়িত্ব শেষ করে অভিনয়ে ফেরেন তিনি।এক্সপোর্টস নিউজ অবলম্বনে

Source: https://www.prothomalo.com/entertainment/tv/g83ab5s4bo

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা

১

যুক্তরাজ্যের সঙ্গে ৪৮ ঘণ্টায় ডিজিটাল লেনদেন সম্পন্ন করল প্রাইম ব্যাংক

২

দারকিনা বা ডানকিনে মাছ কোথায় হারাল

৩

ঢাকা উড়ালসড়কের কাজ ৮১% শেষ, শিগগিরই পান্থকুঞ্জ র‍্যাম্প চালুর সম্ভাবনা, কমলাপুর পর্যন্ত জুনে

৪

আফগানিস্তানে ঘরে ঘরে নারীদের ‘গোপন জগৎ’

৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু

৬

মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে আগুন, প্রাণ গেল ৩১ জনের

৭

ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই দাবি কতটা সত্য

৮

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

৯

ব্যাচেলর পয়েন্ট: হাসির আড়ালে কোন সমাজের প্রতিচ্ছবি?

১০

দক্ষিণ আফ্রিকায় কেন এত বাজে হার বাংলাদেশের

১১

চার এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, তিনটি বন্ধ

১২

আমার সবুজ পাসপোর্টটাই থাক

১৩

বিশেষায়িত পাঁচ শিশু হাসপাতাল অবশেষে ডিসেম্বরে চালু হচ্ছে

১৪

বেহেশতে কেন তাঁর পায়ের আওয়াজ

১৫

শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহার চায় জামায়াত, পাঠিয়েছে আইনি নোটিশ

১৬

নাটকীয় ম্যাচে ইউনাইটেডের ড্র, আত্মঘাতী গোলে হেরেই গেল বায়ার্ন

১৭

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

১৮

‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম

১৯

নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত

২০