২৬ নভেম্বর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কয়েদি শাহজামাল তব্দুল হোসেন (৫০) ও হাজতি মো. আবদুল্লাহ আল মামুন (২৪)।

হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহজামাল তব্দুল হোসেন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শাহজামাল যশোরের বেনাপোলের রুহুল আমিনের ছেলে।

অন্যদিকে কিডনি–জটিলতা ও ক্যানসারে ভুগছিলেন হাজতি মো. আবদুল্লাহ আল মামুন। আজ বৃহস্পতিবার সকালে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আমিনুলসহ কয়েকজন তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুল্লাহ আল মামুনের বাবার নাম মৃত মো. মোকলেস শেখ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন দুই বন্দীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁরা কোন মামলায় বন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Source: https://www.prothomalo.com/bangladesh/6qwrv3kbh2

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা

১

যুক্তরাজ্যের সঙ্গে ৪৮ ঘণ্টায় ডিজিটাল লেনদেন সম্পন্ন করল প্রাইম ব্যাংক

২

দারকিনা বা ডানকিনে মাছ কোথায় হারাল

৩

ঢাকা উড়ালসড়কের কাজ ৮১% শেষ, শিগগিরই পান্থকুঞ্জ র‍্যাম্প চালুর সম্ভাবনা, কমলাপুর পর্যন্ত জুনে

৪

আফগানিস্তানে ঘরে ঘরে নারীদের ‘গোপন জগৎ’

৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু

৬

মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে আগুন, প্রাণ গেল ৩১ জনের

৭

ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই দাবি কতটা সত্য

৮

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

৯

ব্যাচেলর পয়েন্ট: হাসির আড়ালে কোন সমাজের প্রতিচ্ছবি?

১০

দক্ষিণ আফ্রিকায় কেন এত বাজে হার বাংলাদেশের

১১

চার এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, তিনটি বন্ধ

১২

আমার সবুজ পাসপোর্টটাই থাক

১৩

বিশেষায়িত পাঁচ শিশু হাসপাতাল অবশেষে ডিসেম্বরে চালু হচ্ছে

১৪

বেহেশতে কেন তাঁর পায়ের আওয়াজ

১৫

শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহার চায় জামায়াত, পাঠিয়েছে আইনি নোটিশ

১৬

নাটকীয় ম্যাচে ইউনাইটেডের ড্র, আত্মঘাতী গোলে হেরেই গেল বায়ার্ন

১৭

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

১৮

‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম

১৯

নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত

২০