২৯ নভেম্বর ২০২৬, ৪:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি অর্জিত জ্ঞান মানবকল্যাণে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, বিজ্ঞানের মূল ভিত্তিই হচ্ছে প্রশ্ন করা। ‘কেন’ ও ‘কীভাবে’—এ দুটি প্রশ্নের মধ্য দিয়েই বিজ্ঞানের যাত্রা শুরু হয়। বিজ্ঞান থেকে অর্জিত জ্ঞান নিজের, প্রকৃতি ও সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে, অকল্যাণে নয়।শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এ কথা বলেন।.রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি তাদের ভালোবাসা, নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রমাণ দিয়েছে। রসায়ন কেবল বিজ্ঞানের ভাষা নয়, এটি জীবন ও প্রকৃতিকে গভীরভাবে বোঝার অন্যতম মাধ্যম। আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডেও বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো ফল অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।.এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক এমরান কাইয়ুম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লোকমান হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সাইদ আলম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আমিনুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম লুৎফর রহমান।.আয়োজকেরা জানান, এবারের ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডে সারা দেশের বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের চার হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। কয়েকটি ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে লড়েন ২১৩ জন। তাঁদের মধ্য থেকে মেধার ভিত্তিতে সেরা ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। বিজয়ী এই শিক্ষার্থীরা আগামী দিয়ে তাইওয়ান ও রাশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/po4zbotb8p

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি

১

ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে

২

নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি

৩

রিয়ালের ঘরে আলাভেস-ভূমিকম্পে লাল কার্ড বেলিংহামের

৪

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউজিসি চেয়ারম্যান

৫

রাজধানীতে রাতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার

৬

রাজধানীর পল্লবীতে ‘দুই ভাড়াটের বিরোধে’ প্রাণ গেল যুবকের

৭

টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের

৮

বই, গান ও আলোচনায় মুখর প্রথমার ‘বিজয় বইমেলা’

৯

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর পথচারীর ধাওয়া, ভিডিও ভাইরাল

১০

সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার

১১

আবারও ভরিতে ২ লাখ টাকা ছাড়াল সোনার দাম

১২

যে প্রাণীকে ‘অমর’ বলছে বিজ্ঞান

১৩

এআই, সিনেমা আর নতুন দিনের গল্প

১৪

কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

১৫

কলকাতায় বিশ্বখ্যাত কমিউনিস্ট নেতাদের নামে থাকা সড়কের নাম পাল্টাচ্ছে বিজেপি সরকার

১৬

ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন, শেয়ারের দাম কত

১৭

গঙ্গাচুক্তি না হলে ভারতেরই কেন ক্ষতি বেশি

১৮

পঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছা

১৯

সিসিটিভিতে ধরা পড়ল নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা

২০