২৯ নভেম্বর ২০২৬, ৫:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রিয়ালের ঘরে আলাভেস-ভূমিকম্পে লাল কার্ড বেলিংহামের

রিয়াল মাদ্রিদ ১-২ আলাভেস সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধ শেষ হয়েছে। ড্রেসিংরুমে ফেরার পথে আলাভেসের এক খেলোয়াড়ের সঙ্গে টানেলে জার্সি বদল করেন কিলিয়ান এমবাপ্পে। সাধারণত এটুকু সৌজন্যতা বিনিময় হয় খেলা শেষে। রিয়াল মাদ্রিদ তারকা যেন আগেভাগেই সেটা সেরে ফেললেন! আলাভেস তখন ১-০ গোলে এগিয়ে। এমন ম্যাচ শেষ হওয়ার আগেই এমবাপ্পের জার্সি পেয়ে যাওয়াটা রীতিমতো হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। সেটা আরও মধুর হলো শেষ বাঁশি বাজার পর। রিয়ালকে তাঁদের মাঠে ২-১ গোলে হারানোর ম্যাচে এমবাপ্পের জার্সি স্যুভনির হিসেবে রেখে দিতে চাইবেন আলাভেসের যেকোনো খেলোয়াড়।.রিয়ালের খেলোয়াড়রা ম্যাচটা ভুলে যেতে চাইবেন। বিশেষ করে জুড বেলিংহাম। ৬৯ মিনিটে এমবাপ্পেকে দিয়ে গোল করালেও ৮৮ মিনিটে দেখতে হয় দ্বিতীয় হলুদ কার্ড। সেটাও ডাইভ দেওয়ার শাস্তি। ৮৬ মিনিটে আলাভেসের বক্সে বেলিংহাম পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে মাঠের পাশে স্ক্রিনে ঘটনাটা ভালোভাবে দেখার পর রেফারিকে সিদ্ধান্ত পাল্টাতে হয়। আলাভেস ডিফেন্ডার বেলিংহামকে অবৈধভাবে বাধা দেননি, বরং ইংলিশ মিডফিল্ডারই ডাইভ দেন। দ্বিতীয় হলুদ কার্ড মানে লাল কার্ড দেখে বেলিংহাম ফেরার তিন মিনিট আগে পোস্টে বল মারেন রিয়ালের ‘সুপার সাব’ কার্লোস এস্পি। তখনই অনেকে যা বোঝার বুঝে নেন। গত সপ্তাহান্তেও বদলি নেমে গোল করে রিয়ালকে জেতানো এস্পির দূর্ভাগ্য মানে তো রিয়ালেরও দূর্ভাগ্য!কিছুটা তেমনই। ৭৪.৫ শতাংশ বল দখলে নিয়ে ২৪ শটের সাতটি পোস্টে রেখেও গোল না পাওয়াটা খানিকটা দূর্ভাগ্যই। তেমনি মাত্র দুটি শটে আলাভেসের দুই গোল পেয়ে যাওয়াও কিছুটা সৌভাগ্যের পরশই। তাতে মনে রাখার মতো এক জয় পেল আলাভেস। রিয়ালের বিপক্ষে লিগে সর্বশেষ নয় ম্যাচে হারের পর তাঁদের এই প্রথম জয়টি ক্লাবের ১০৫ বছরের ইতিহাসে বার্নাব্যুতে পাওয়া দ্বিতীয় জয়ও।বিস্তারিত আসছে…।

Source: https://www.prothomalo.com/sports/football/fs5rsmtjmu

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি

১

ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে

২

নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি

৩

রিয়ালের ঘরে আলাভেস-ভূমিকম্পে লাল কার্ড বেলিংহামের

৪

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউজিসি চেয়ারম্যান

৫

রাজধানীতে রাতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার

৬

রাজধানীর পল্লবীতে ‘দুই ভাড়াটের বিরোধে’ প্রাণ গেল যুবকের

৭

টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের

৮

বই, গান ও আলোচনায় মুখর প্রথমার ‘বিজয় বইমেলা’

৯

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর পথচারীর ধাওয়া, ভিডিও ভাইরাল

১০

সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার

১১

আবারও ভরিতে ২ লাখ টাকা ছাড়াল সোনার দাম

১২

যে প্রাণীকে ‘অমর’ বলছে বিজ্ঞান

১৩

এআই, সিনেমা আর নতুন দিনের গল্প

১৪

কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

১৫

কলকাতায় বিশ্বখ্যাত কমিউনিস্ট নেতাদের নামে থাকা সড়কের নাম পাল্টাচ্ছে বিজেপি সরকার

১৬

ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন, শেয়ারের দাম কত

১৭

গঙ্গাচুক্তি না হলে ভারতেরই কেন ক্ষতি বেশি

১৮

পঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছা

১৯

সিসিটিভিতে ধরা পড়ল নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা

২০