২৯ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে

নভেম্বর শেষ হতে চললেও এখনো তাপমাত্রা তেমন কমেনি। ব্যতিক্রম দেশের সর্ব–উত্তরের রংপুর বিভাগের কিছু জেলা। এ বিভাগের জেলাগুলোর কয়েকটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। কিন্তু এ ছাড়া দেশের অন্যত্র সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এমনটা আগামীকাল সোমবার পর্যন্ত চলতে পারে। এর পর থেকে অবশ্য তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়—১৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে—৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল দুই দিন আগে। গতকাল তা আবার বেড়ে হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল প্রথম আলোকে বলেন, সোমবার পর্যন্ত তাপমাত্রার তেমন হেরফের হবে না। কিন্তু মঙ্গলবার থেকে তা কমতে শুরু করতে পারে। ডিসেম্বরের ৩ তারিখের পর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও আছে।

এ বছর শীত যে কম পড়তে পারে, তা বিশ্ব আবহাওয়া সংস্থা থেকে শুরু করে নানা প্রতিষ্ঠান পূর্বাভাস দিয়েছিল। এর কারণ হিসেবে প্রশান্ত মহাসাগরীয় বায়ুপ্রবাহ এল নিনোর সক্রিয়তার কথা বলা হয়েছে। বিশ্বের অনেক দেশেই নভেম্বরে স্বাভাবিক শীত পড়েনি।

Source: https://www.prothomalo.com/bangladesh/environment/pmhwozc748

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি

১

ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে

২

নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি

৩

রিয়ালের ঘরে আলাভেস-ভূমিকম্পে লাল কার্ড বেলিংহামের

৪

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউজিসি চেয়ারম্যান

৫

রাজধানীতে রাতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার

৬

রাজধানীর পল্লবীতে ‘দুই ভাড়াটের বিরোধে’ প্রাণ গেল যুবকের

৭

টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের

৮

বই, গান ও আলোচনায় মুখর প্রথমার ‘বিজয় বইমেলা’

৯

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর পথচারীর ধাওয়া, ভিডিও ভাইরাল

১০

সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার

১১

আবারও ভরিতে ২ লাখ টাকা ছাড়াল সোনার দাম

১২

যে প্রাণীকে ‘অমর’ বলছে বিজ্ঞান

১৩

এআই, সিনেমা আর নতুন দিনের গল্প

১৪

কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

১৫

কলকাতায় বিশ্বখ্যাত কমিউনিস্ট নেতাদের নামে থাকা সড়কের নাম পাল্টাচ্ছে বিজেপি সরকার

১৬

ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন, শেয়ারের দাম কত

১৭

গঙ্গাচুক্তি না হলে ভারতেরই কেন ক্ষতি বেশি

১৮

পঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছা

১৯

সিসিটিভিতে ধরা পড়ল নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা

২০