১৯ আগস্ট ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাকরি ছেড়ে ফোয়ারা যেভাবে ‘পটের বিবি’ গড়ে তুললেন

শুরুটা হয়েছিল অনলাইনে, কিন্তু এখন আছে নিজস্ব আউটলেট। আয়তনে ছোট হলেও বর্তমানে বড় ব্র্যান্ডের দোকানগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই ফ্যাশন বুটিকের পরিচিতি।.২০১৫ সালের মে মাসে পটের বিবির যাত্রা শুরু হয় অনলাইনে। শাড়ি নিয়ে অনলাইনে কাজ শুরুর আগে বেশ কিছুটা সময় চাকরির বিরতিতে ছিলেন ফোয়ারা ফেরদৌস। বেশ কয়েকবার পেশাও বদলেছেন চাকরির সুবাদে। আবার কাজ শুরুর ভাবনায় যখন ঢুকলেন, ব্যবসা করার চিন্তাটাই মাথায় এল। চাইলেন শাড়ি নিয়ে ব্যবসা করতে।সেই ভাবনা থেকেই যাত্রা শুরু হলো পটের বিবির। প্রথম দিকে টাঙ্গাইল থেকে শাড়ি এনে ক্রেতাদের সামনে তুলে ধরতেন। ছয় মাসের মধ্যে ভালো সাড়া পেলেন। ক্রেতাদের আগ্রহ দেখে ব্যবসা নিয়ে আরও গভীরভাবে চিন্তা করা শুরু করলেন। এবার শাড়িতে নিজস্ব নকশা আনতে চাইলেন। নিজের পছন্দমতো রং ব্যবহার করলেন শাড়ি বানাতে। ব্লকের ব্যবহারও শুরু করলেন। প্রশংসা পেলেন ক্রেতাদের কাছ থেকে। .অনলাইন থেকে যেভাবে জনপ্রিয় হয়ে উঠল দেশি পোশাকের ব্র্যান্ড ‘খুঁত’.এরপর দুই বছর পর শাড়িতে যোগ করলেন স্ক্রিনপ্রিন্ট। এভাবে ২০১৯ সাল পর্যন্ত অনলাইনের দুনিয়াতেই ঘুরে বেড়াচ্ছিল পটের বিবি। পাশাপাশি মেলায় অংশগ্রহণও থাকত।২০১৯ সালের আগস্টের ২ তারিখে পটের বিবির দোকান খোলা হয় লালমাটিয়ার সি ব্লকের ১ /১-বি নম্বর বাড়িতে। এখনো সেখানেই আছে দোকানটি। দোকান দেওয়ার পর শুরুর দিকে খুব ভালো সাড়া পেয়েছিলেন ফোয়ারা। তবে করোনার কারণে বন্ধ করে দিতে হয় দোকানটি। সাত-আট মাস পর আবার খুলে দেওয়া হয় পটের বিবি।অনলাইন থেকে অফলাইনে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিলা না ফোয়ারার। ক্রেতাদের সামনে সব সময় থাকা লাগছে না, নিজের নকশা নিয়ে চুপচাপ কাজ করে যাওয়াটাই ভালো লাগত। কিন্তু এটাও মনে হলো যে ক্রেতাদের সঙ্গে নতুন একটা শাড়ির গল্প ভাগ করে নেওয়া, তাঁদের বিস্তারিত জানানো বা বোঝানো যেত না অনলাইনে। .সে সময় মনে করলেন, ‘আমার যদি একটা জায়গা থাকত, যেখানে আমি তাঁদের আমন্ত্রণ জানাতে পারতাম, তাহলে ভালো হতো।’ এই চিন্তা থেকেই দোকান দেওয়ার পরিকল্পনা করেন তিনি। যেখানে প্রদর্শনীর জন্য ছোট একটা কোনা থাকবে। নতুন শাড়ির কাজগুলোও সেই জায়গায় করা যাবে। ফোয়ারা ফেরদৌস বলেন, ‘দোকান হলেও কেনাকাটার বাইরে জায়গাটি অনেক কাজেই ব্যবহার করা হচ্ছে। ক্রেতাদের সঙ্গে কথোপকথন, শাড়ি নিয়ে তাঁদের অভিজ্ঞতা, নতুন ভাবনা পাওয়া, আন্তরিক সম্পর্ক তৈরি হওয়া, নতুন কোনো পণ্য উপস্থাপন করা, মাঝেমধ্যে ক্রেতাদের একসঙ্গে নিয়ে আসার মতো অসংখ্য বিষয় করা যাচ্ছে। যে উদ্দেশ্য নিয়ে দোকান দিয়েছিলাম, সেটা পুরোপুরি পূরণ হয়েছে।’ .দুই দিনের আন্তর্জাতিক ফটোশুটে অনন্যা সম্মানী পেলেন ৪ লাখ টাকা, দেখুন ১০টি ছবি.দোকান দেওয়ার পর কাজের ক্ষেত্র বেড়েছে। শুরুতে পটের বিবিতে মূলত শাড়ি নিয়েই কাজ হতো। এখন যুক্ত হয়েছে স্কার্ফ, ব্যাগ, শিশুদের পোশাক, নোটবুকসহ নানা পণ্য। অনলাইনে শাড়ির নকশার ভিড়ে এসব পণ্য অনেক সময় আড়ালে পড়ে যায়। এ কারণে অফলাইনেই সেগুলো জায়গা পায়। তবে নতুন কোনো শাড়ি এলে এখনো প্রথমে সেটা পটের বিবির অনলাইনেই তুলে ধরা হয়। দেশের বাইরে থেকেও অর্ডার করছেন অনেকেই। কাজের পরিসর সীমিত রেখে মান ধরে রাখার চেষ্টা করছেন ফোয়ারা। স্টুডিও পরিচালনা থেকে কারিগর—সব মিলিয়ে বর্তমানে পটের বিবিতে কাজ করছেন ১৫ জন।.চামড়ার আধুনিক পণ্য কিনতে চান? জেনে নিন কোথায় যাবেন

Source: https://www.prothomalo.com/lifestyle/fashion/ae3onztdmv

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূত চতুর্দশীর ১৪ শাক: ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে ভেষজ গুণের গল্প

১

নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট

২

আজিমপুরে হঠাৎ বাড়িওয়ালার নোটিশ, হন্যে হয়ে বাড়ি খুঁজছেন ছাত্রীরা

৩

চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি

৪

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

৫

এইচএসসির ফল প্রকাশ, ৯ শিক্ষা বোর্ডের জিপিএ-৫ পেয়েছেন ৩৫৯৪৮

৬

ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল

৭

আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করুন

৮

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৯

প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা

১০

শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই…

১১

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

১২

কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত

১৩

বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার

১৪

তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

১৫

জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন

১৬

লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

১৭

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

১৮

লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি

১৯

তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর

২০