বার্তা বিভাগ
৯ জানুয়ারি ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাঙ্গা থানার পাশেই অবৈধ শিল্প বাণিজ্য মেলা জেলা প্রশাসনের নীরবতা জনমনে প্রশ্ন ?

 

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় দিনের পর দিন প্রকাশ্যে চলছে একটি অনুমতিবিহীন শিল্প ও বাণিজ্য মেলা। বাইরে ঝুলছে বিভ্রান্তিকর সাইনবোর্ড— “সস্তা বাজার”। অথচ ভেতরে চলছে পূর্ণাঙ্গ মেলা, শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ রাইড, বাণিজ্যিক স্টল, বিদ্যুৎ সংযোগ ও অর্থ লেনদেন। সবই হচ্ছে সরকারি অনুমতি ও রাজস্ব পরিশোধ ছাড়াই।

ভাঙ্গাদ উপজেলার জনমনে সবচেয়ে বড় প্রশ্ন—

👉 জেলা প্রশাসক কোথায়?

👉 কার অনুমতিতে এত বড় আকারের বাণিজ্যিক কার্যক্রম চলতে পারে?

🔍 প্রশাসনের চোখের সামনে, না চোখ বুজে?

শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিখিত অনুমোদন, নির্ধারিত রাজস্ব, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় এবং ফায়ার সার্ভিসের ছাড়পত্র বাধ্যতামূলক। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, ভাঙ্গার এই তথাকথিত ‘সস্তা বাজার’-এর ক্ষেত্রে এসবের কোনো কিছুরই অস্তিত্ব নেই।

তাহলে প্রশ্ন উঠছে— এই অবৈধ মেলার অস্তিত্ব কি জেলা প্রশাসনের অজানা?

নাকি জানার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়াই বাস্তবতা?

 

🎠 শিশুদের জীবন নিয়ে ঝুঁকির বাণিজ্য

মেলার ভেতরে বসানো হয়েছে নাগরদোলা, দোলনা, ট্রেন রাইডসহ শিশুদের জন্য বিভিন্ন যান্ত্রিক রাইড। নেই কোনো ফিটনেস সার্টিফিকেট, নেই প্রকৌশল বা ফায়ার সার্ভিসের অনুমোদন। তবুও প্রতিদিন অসংখ্য শিশু এসব রাইডে উঠছে—একটি দুর্ঘটনার অপেক্ষায়?

শিশুদের নিরাপত্তা যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়ার কথা, সেখানে জেলা প্রশাসনের আওতাধীন এলাকায় এমন ঝুঁকিপূর্ণ রাইড কীভাবে চলতে পারে—তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ।

💰 রাজস্ব হারাচ্ছে সরকার, লাভবান হচ্ছে কারা?

স্থানীয়দের একাধিক অভিযোগ, দোকান বরাদ্দ, রাইড ভাড়া ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম থেকে প্রতিদিন বিপুল অর্থ হাত বদল হচ্ছে। অথচ সরকারি কোষাগারে জমা পড়ছে না এক টাকাও। এই রাজস্ব ফাঁকির দায় কে নেবে? জেলা প্রশাসনের তদারকি ব্যর্থতা কি এর জন্য দায়ী নয়?

🏛️ জেলা প্রশাসকের দায়িত্ব কি কেবল কাগজে-কলমে?

একজন জেলা প্রশাসক জেলার সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা। অবৈধ মেলা, জননিরাপত্তা ঝুঁকি ও রাজস্ব ফাঁকির মতো গুরুতর বিষয় নজরে না পড়া প্রশাসনিক ব্যর্থতা নয় কি?

সচেতন মহলের প্রশ্ন—

এই নীরবতা কি অবহেলা, না কি এর পেছনে অন্য কোনো হিসাব রয়েছে এমনটাই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা ?

📢 ভাঙ্গা উপজেলার সচেতন মহলের দাবি ?

অবিলম্বে অনুমতিবিহীন মেলা বন্ধ ও শিশু রাইড অপসারণ করে রাজস্ব ফাঁকির তদন্ত এবং জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে স্বচ্ছ তদন্ত চায় ভাঙ্গাবাসী।

 

উক্ত বিষয়টি দেশের প্রচলিত আইনে কি আছে জানতে মুঠো ফোনে কথা হয় হিউম্যান রাইটস হেলর্থ ফাউন্ডেশন (আসক) এর আইনজীবী ব্যারিস্টার শাহীন আলম জানান,এই তথাকথিত ‘সস্তা বাজার’-এ প্রকাশ্যে একাধিক আইন লঙ্ঘিত হচ্ছে— তিনি আরো বলেন, আইন যেখানে এত স্পষ্ট, সেখানে ব্যবস্থা নেই কেন এবং ভাঙ্গা থানার দেয়াল ঘেঁষে যদি অবৈধ শিল্প বাণিজ্য মেলা চলে, তবে সাধারণ মানুষের কাছে বার্তাটা কী যায় তবে দেশে আইনের সুশাসন নেই এভাবে চলতে থাকলে ফরিদপুর জেলার জনসাধারণের কাছে আইনের প্রতি আস্থা থাকবে না তাই অতিদ্রুত এসকল অনুমতিবিহীন শিল্প বাণিজ্য মেলা বন্ধ করে আয়োজকদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে জনমনে আইনের প্রতি আস্থা থাকবে এমনটাই জানান তিনি।

শিল্প বাণিজ্য মেলার বিষয়টি নিয়ে জানতে ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এবিষয়ে আমি অবগত নেই তবে অনুমতিবিহীন শিল্প বাণিজ্য মেলার কোনো কার্যক্রম হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১০

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১১

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১৩

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৪

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

১৫

সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক করা যাবে না

১৬

পবিত্র মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

১৭

বন্ধুত্ব যখন পরকালের পাথেয় হবে

১৮

টেস্ট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচে নাহিদ রানাকে চান নির্বাচকেরা

১৯

নবম পে স্কেল: শিক্ষাসহায়ক ভাতা কারা পাবেন, কত টাকা

২০