বার্তা বিভাগ
১৬ জুন ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরদের ব্যবহার করে মাদক বিক্রি, গড়ে উঠেছে কিশোর গ্যাং—ভাষাণটেক এলাকায় আতঙ্ক ?

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর ভাষাণটেক থানাধীন বেনারসী ১নং গলিতে সবুজ মিয়ার পুত্র সোরভ ও তার ভাই সালমান এর নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছে বলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দিনের আলো থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলতে থাকা এই অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক কিশোরদের।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বেনারসী ১নং গলির নির্দিষ্ট কয়েকটি স্থানে নিয়মিত ইয়াবা ক্রয়-বিক্রয় হয়ে থাকে। মাদক বিক্রির কাজে সরাসরি কিশোরদের সম্পৃক্ত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এসব কিশোরদের মাধ্যমে ইয়াবা সরবরাহ, বিক্রয়, পরিবহন এবং আশপাশে নজরদারির দায়িত্ব পালন করা হয় বলে দাবি স্থানীয়দের।

এলাকাবাসীর ভাষ্য, মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়া এসব কিশোর ধীরে ধীরে অপরাধ জগতের অংশ হয়ে উঠছে। ফলে একদিকে যেমন তাদের শিক্ষাজীবন ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সমাজে কিশোর অপরাধের ঝুঁকিও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

অভিযোগ আরও রয়েছে, ইয়াবা ব্যবসার আধিপত্য বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে একটি কিশোর গ্যাং গড়ে তোলা হয়েছে। স্থানীয়দের দাবি, উক্ত গ্যাংয়ের সদস্যরা এলাকায় প্রভাব বিস্তার, হুমকি-ধমকি প্রদান এবং মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদকারী ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়িত।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, “এলাকার পরিবেশ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর অনেকেই নিরাপত্তাহীনতায় ভোগেন। কিশোরদের হাতে মাদক তুলে দিয়ে তাদের অপরাধের পথে ঠেলে দেওয়া হচ্ছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”

সচেতন মহলের মতে, মাদক ব্যবসায় অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা অবিলম্বে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তবে প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত সোরভ কিংবা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য গ্রহণের চেষ্টা অব্যাহত রয়েছে। অন্যদিকে, সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত অভিযান পরিচালনা এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন।

সচেতন মহলের একটাই প্রশ্ন ?

কারা এই অবৈধ মাদক ব্যবসার পৃষ্ঠপোষকতা করছে?

কীভাবে প্রকাশ্যে অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করে মাদক বিক্রি চলতে পারে?

কিশোর গ্যাংয়ের বিস্তারের পেছনে কারা রয়েছে?

এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কবে নেওয়া হবে?

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

১

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

২

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

৩

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

৪

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

৫

নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরামর্শ সংসদীয় কমিটির

৬

আংটি পরানোর প্রথা কবে শুরু হলো

৭

অণুর ডান–বাম রহস্য সমাধান করে রসায়নে নোবেল

৮

আসামি মুঠোফোন ব্যবহার করতেন না, পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন

৯

২০৩৪ সালে আমরা কেমন অর্থনীতি চাই

১০

‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফ খানের জিডি করার ঘোষণা

১১

এক সেঞ্চুরিতে ১৮ ধাপ এগোলেন আইয়ার, বোলিংয়ে শীর্ষস্থান খোয়ালেন আবরার

১২

এবার শীত কি কম হবে

১৩

রিপলি’স বিলিভ ইট অর নট!

১৪

জামায়াতের আমির শফিকুর রহমান তুরস্ক গেছেন

১৫

পা হারিয়েও থামেননি, রাবির সাবেক শিক্ষার্থী সুজন এখন স্টেশনমাস্টার

১৬

জন্মের তিন দিনের মাথায় মা, এবার ডেঙ্গুতে বাবাকে হারাল ৯ বছরের আরফা

১৭

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে, বললেন ট্রাম্প

১৮

লন্ডনে আত্মপ্রকাশ করল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৃজন

১৯

‘এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে’, ৩ লুকে জেন-জি সুন্দরীর সমুদ্রবিলাস

২০