বার্তা বিভাগ
১৮ জুলাই ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানীর যাত্রাবাড়ী ধলপুর বাদল সরদারের বাড়িতে ক্যাসিনো জুয়ার আসর ?

আরিফুল ইসলাম মাসুদ | সংবাদ বিডি 

গভীর রাত। শহরের ব্যস্ততা যখন ধীরে ধীরে নিভে আসে, তখন একটি বাড়ির দ্বিতীয় তলায় যেন শুরু হয় অন্য এক জগতের গল্প। বাইরে থেকে দেখলে এটি একজন জনপ্রতিনিধির ব্যাচেলর বাড়ি। যিনি জনগণের ভোটে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই বাড়ির দ্বিতীয় তলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত বসে জমজমাট ‘আন্দার বাহার’ নামের জুয়ার আসর।

তাসের বাড়ি আর একের পর এক উড়ে বেড়ায় টাকার বান্ডিল। আসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কারও হাতে মোটা অঙ্কের নগদ টাকা, আবার কেউ ফিরছেন সর্বস্ব হারিয়ে। অভিযোগ রয়েছে, দিনের শুরু থেকে রাতের শেষ প্রহর পর্যন্ত চলে এই জুয়ার আসর।

প্রশ্ন উঠেছে—জনপ্রতিনিধির বাড়িতে কীভাবে এমন একটি জুয়ার আসর পরিচালিত হচ্ছে? কারা এর নেপথ্যে? কারা দিচ্ছে প্রশ্রয়? নাকি এসব অভিযোগের পেছনে রয়েছে অন্য কোনো বাস্তবতা?

সংবাদ বিডি টুয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকার সরদার গলির ক্ষমতাশালীন দলের নেতা বাদল সরদার এর ব্যাচেলর বাড়ি ভবনের দ্বিতীয় তলায় দির্ঘদিন যাবত চলছে ‘আন্দার বাহার’ নামে কথিত একটি ক্যাসিনো জুয়া পরিচালিত হয়ে আসছে এই জুয়ার আসরে লাখ লাখ টাকার জুয়া খেলা পরিচালনা হয়ে থাকে।

ধলপুর এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে বাদল সরদারের বাড়ির ভিতরে চলমান জুয়ার আসরে আর এই জুয়ার আসরের জন্য ধলপুর এলাকাসহ আশপাশের এলাকায় অপরাধ প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। চুরি, ছিনতাই, এমনকি সরদার গলিতে কিশোর গ্যাংয়ের তৎপরতাও বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন,

“আমরা প্রতিদিন এই অবস্থা দেখছি। রাত হলেই অপরিচিত লোকজনের ভিড় বাড়ে। মাদক খেয়ে অনেকে বেসামাল হয়ে পড়ে। পরিবার নিয়ে এখানে বসবাস করা কঠিন হয়ে গেছে। কিন্তু ভয়ে আমরা মুখ খুলতে সাহস পাই না।”

ক্ষমতাশালীন দলের প্রভাবশালী নেতা বাদল সরদার এবং এই জুয়ার আসর পরিচালনা করে আসছে কিশোর গ্যাং নিয়ন্ত্রণকারী পিন্টু এছাড়াও স্থানীয় যাত্রাবাড়ী থানা পুলিশ সদস্যদের ম্যানেজ করে আসছে সোর্স নাসির।

আরেকজন স্থানীয় দোকানি জানান,

“কয়েকবার পুলিশকে জানানো হয়েছে, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি। প্রভাবশালী নেতার বাড়িতে এবং পুলিশ সদস্যদের ম্যানেজ করেন সোর্স নাসির কিছু বললেই সোস নাসির পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিয়ে থাকে এজন্য ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না।

এদিকে, দেশের রাজনৈতিক অঙ্গনে যখন তারেক রহমান মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বারবার তুলে ধরছেন, তখন তার নাম ব্যবহার করে বা তার রাজনৈতিক দলের পরিচয় দিয়ে এমনকি কয়েকবার কাউন্সিলর নির্বাচিত এই বাদল সরদার তবুও তার বাড়িতে জমজমাট আন্দার বাহার নামক ক্যাসিনো জুয়া খেলা ও অপরাধ মূলক কর্মকাণ্ড পরিচালিত হওয়া নিয়ে জনমনে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করছে।

আইনশৃঙ্খলা বিশ্লেষকরা বলছেন, রাজধানীর ভেতরে এই ধরনের ‘সংগঠিত অপরাধ কেন্দ্র’ গড়ে ওঠা একটি গুরুতর ইঙ্গিত। দ্রুত গোয়েন্দা নজরদারি বাড়ানো, সংশ্লিষ্টদের শনাক্ত করা এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকার একাধিক বাসিন্দাদের দাবি- রাজধানীর একটি আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ও জুয়ার আসর চলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। অবিলম্বে অভিযান চালিয়ে এই চক্র ভেঙে ফেলা হোক এবং দায়ীদের আইনের আওতায় এনে এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক বলে এমনটাই দাবি জানান ।

দেশের প্রচলিত আইনে কি আছে ?

বাংলাদেশের প্রচলিত আইনে অবৈধ জুয়ার বিরুদ্ধে শাস্তিমূলক বিধান রয়েছে। অতীতে দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ জুয়ার আসর উচ্ছেদ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নজির রয়েছে। বর্তমান সরকার জুয়া আইন সংশোধন করে কঠোর শাস্তির বিধান করা হয়েছে জুয়া আইন ফলে কোনো অভিযোগ উত্থাপিত হলে তার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ।

এবিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার সংবাদ বিডি টুয়েন্টিফোর ডটকম”কে জানান জুয়া ও মাদকের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স প্রতিনিয়ত মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তবে অভিযোগ এর বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন এই কর্মকর্তা ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় শিশুধর্ষণ–হত্যায় বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

লাউয়াছড়ার রামবাসক

যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

সর্পকন্যা আর সাধুর বউয়ের ইমেজ ভেঙে টিল শাড়ির ইভনিং লুকে আবেদন ছড়ালেন সুন্দরী অভিনেত্রী

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

যেভাবে মাপা হলো পৃথিবীর বয়স

৪০ বছর পুরোনো চরিত্রে ফিরছেন টম ক্রুজ, সঙ্গী কে

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বড় মাথার যন্ত্রণায় ছটফট করে শিশুটি

১০

নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৭৯৭, আকস্মিক বন্যার ঝুঁকি কমেনি

১১

লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

১২

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক সোমবার

১৩

ফেসবুকে ব্যক্তিগত তথ্য ফাঁস, নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক শেহরীনের জিডি

১৪

মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা বাড়াতে গবেষণা জোরদার করা হচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

১৫

‘বাড়িতে গিয়ে দেখি উঠানে স্বামীর লাশ, বুকে দুটি গুলি’

১৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার

১৭

চট্টগ্রামে দক্ষিণ জেলা যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, ১৫ জন গ্রেপ্তার, ৮ কিশোর হেফাজতে

১৮

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের পুরস্কার বিতরণ

১৯

সুপারিগাছে উঠতে রাজি না হওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০