৩০ জুলাই ২০২৬, ৪:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে সরকারি গাড়ি চালকের বাড়ি থেকে ২০ কোটি রুপি ও ১৫ কেজি স্বর্ণ উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে অবসরপ্রাপ্ত সরকারি গাড়িচালক মিনার মন্ডলের বাড়ি থেকে প্রায় ২০ কোটি রুপি ও ১৫ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বীরভূমের মোহাম্মদ বাজার এলাকায় ওই বাড়িতে ইডি অভিযান চালায়।মিনার মন্ডল উত্তরবঙ্গ সরকারি বাস পরিবহণ ‘সংস্থা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের’ একজন বাসচালক। বর্তমানে তিনি অবসরজীবন কাটাচ্ছেন।.মিনার মন্ডল পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের আত্মীয়। টুলু মন্ডল আবার বীরভূমের তৃণমূল কংগ্রসের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।বিধানসভা নির্বাচনে জয়ের পর বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করলে অনুব্রত মন্ডল তৃণমূল ছেড়ে বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেন।মিনার মন্ডলের বাড়িতে তল্লাশির সময় কেন্দ্রীয় বাহিনীর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। ইডি দীর্ঘ ১১ ঘণ্টা তল্লাশি চালিয়ে নগদ প্রায় ২০ কোটি রুপি ও ১৫ কেজি স্বর্ণের বার উদ্ধার করে। রুপি গণনার জন্য ওই বাড়িতে গণনা যন্ত্রও নিয়ে যায় ইডি। পরে পাঁচটি ট্রাংকে করে উদ্ধার হওয়া অর্থ এবং স্বর্ণের বার নিয়ে যায় তারা।.এ ঘটনায় ইডি মিনার মন্ডল ও তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে পলাতক রয়েছে পাথর ব্যবসায়ী টুলু মন্ডল।উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রয়েছে পাথরের খাদান বা খনি। বিজেপি বলছে, বেআইনিভাবে এসব খাদানের পাথর উত্তোলন করে সরকারি কোষাগারে রাজস্ব না দিয়েই তৃণমূলের নেতা–কর্মীরা লুটপাট করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ইডি পাথর খাদানের লুট করা অর্থ উদ্ধার করতে তল্লাশি চালায়।

Source: https://www.prothomalo.com/world/india/zzpzhuaok8

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১০

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১১

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১২

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৩

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৪

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৫

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৬

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৭

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৮

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৯

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

২০