সকালে রান্নাঘরে গিয়ে কেন এসেছেন, মুহূর্তেই ভুলে গেলেন? কিংবা গুরুত্বপূর্ণ কথার মাঝেই থেমে গেল চিন্তা? এমন মানসিক ঝাপসা অবস্থাই হতে পারে ব্রেন ফগ। কেন হয়, কীভাবে কমানো যায় এবং কখন চিকিৎসকের পরামর্শ জরুরি, জানুন বিস্তারিত।
, সকালের ব্যস্ততায় রান্নাঘরে গিয়ে হঠাৎ মনে হলো, এখানে কেন এসেছিলেন? অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ে কথা বলতে গিয়ে হঠাৎই ভুলে গেলেন পরের বাক্যটি। পরিচিত কারও নাম মনে করতে গিয়ে অস্বস্তিতে পড়লেন। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। এক-দুদিন নয়, কখনো কখনো টানা কয়েক সপ্তাহ ধরে এমন অবস্থা চলতে পারে।
, একটি কাজ শেষ করেই আরেকটি কাজ শুরু করার অভ্যাস এখন অনেকেরই। অফিসের মিটিং শেষ হতে না হতেই ফোন, তারপর বাজার, এরপর পরিবারের দায়িত্ব। দিন শেষে মনে হয়, নিজের জন্য পাঁচ মিনিটও সময় পাওয়া যায়নি।
এই নিরবচ্ছিন্ন ব্যস্ততা মস্তিষ্ককে পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ দেয় না।
প্রতি কয়েক ঘণ্টা পর মাত্র পাঁচ থেকে দশ মিনিটের একটি বিরতি নিন। একটু হাঁটুন, পানি পান করুন, জানালার পাশে দাঁড়ান কিংবা কয়েক মিনিট নীরবে বসে থাকুন। এই ছোট্ট বিরতিগুলোই মস্তিষ্ককে নতুন করে মনোযোগ ফিরিয়ে আনতে সাহায্য করে।
, অকফোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. থারাকা ব্রেন ফগ কমাতে সোয়ান্স ( SWANS ) নামে একটি সহজ সূত্র অনুসরণ করার পরামর্শ দিয়েছেন।
ঘুম: প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের সময়ই মস্তিষ্ক স্মৃতি গুছিয়ে রাখে এবং নিজেকে পুনর্গঠন করে।
পানি: শরীরে পানির ঘাটতি হলে মনোযোগ কমে যেতে পারে। তাই দিনের বিভিন্ন সময় পর্যাপ্ত পানি পান করুন।
শারীরিক সক্রিয়তা: প্রতিদিন কিছুটা হাঁটা, হালকা ব্যায়াম বা স্ট্রেচিং মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের প্রবাহ বাড়ায়। এতে চিন্তা আরও পরিষ্কার হয়।
পুষ্টিকর খাবার: ডিম, মাছ, বাদাম, শাকসবজি ও অন্যান্য পূর্ণাঙ্গ খাবার মস্তিষ্কের জন্য উপকারী। বিশেষ করে কোলিনসমৃদ্ধ খাবার স্মৃতি ও মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে।
চাপ নিয়ন্ত্রণ: দীর্ঘদিনের মানসিক চাপ শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা চিন্তাভাবনাকে ঝাপসা করে দিতে পারে। তাই ধ্যান, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, বই পড়া বা পছন্দের কোনো শখের জন্য প্রতিদিন কিছুটা সময় রাখুন।
Source: https://www.haal.fashion/lifestyle/well-being/jco3roamdc
মন্তব্য করুন