৮ আগস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষা ২০২৭। বিজ্ঞানের ছোট প্রশ্ন, নম্বর ২

বিজ্ঞান: সংক্ষিপ্ত প্রশ্নঅধ্যায়–১প্রশ্ন: রাফেজ বলতে কী বোঝায়?উত্তর: রাফেজ মূলত সেলুলোজ নির্মিত দীর্ঘ তন্তুময় অংশ, যা প্রধানত উদ্ভিদ থেকে পাওয়া যায়। রাফেজ আমাদের দেহে কোনো পুষ্টি জোগায় না, তবে কোষ্ঠকাঠিন্য, হৃদ্‌রোগ, ডায়াবেটিস প্রভৃতি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।প্রশ্ন: আঁশজাতীয় খাবার দেহের জন্য গুরুত্বপূর্ণ কেন?উত্তর: যেসব খাবারে সেলুলোজ নির্মিত দীর্ঘ তন্তুময় অংশ থাকে, সেসব খাবারই হলো আঁশযুক্ত খাবার। এটি শরীর থেকে অপাচ্য খাদ্য নিষ্কাশনে সাহায্য করে। এ ছাড়া পরিপাকে সহায়তা করে, পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে। আঁশযুক্ত খাবার কোষ্ঠকাঠিন্য, হৃদ্‌রোগ, ডায়াবেটিস প্রভৃতি রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।.প্রশ্ন: মসুর ডাল কেন আঁশজাতীয় খাদ্যের উত্স? ব্যাখ্যা করোউত্তর: আঁশযুক্ত খাবার বা রাফেজ হলো সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর। শস্যদানা, ফলমূল ও সবজির অপাচ্য অংশ রাফেজ নামে পরিচিত। রাফেজ প্রধানত উদ্ভিদ থেকে পাওয়া যায়। মসুর ডালকে রাফেজ বা আঁশযুক্ত খাদ্যের উত্স বলা হয়। কারণ, এতে আঁশযুক্ত দীর্ঘ তন্তুময় অংশ থাকে এবং এর কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি।প্রশ্ন: সুষম খাদ্য বলতে কী বোঝায়?উত্তর: যে খাদ্যে ছয়টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহের স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালরি পাওয়া যায়, তাকে সুষম খাদ্য বলে। একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষের জন্য প্রতিদিন প্রায় ২৫০০ থেকে ৩০০০ কিলোক্যালরি শক্তির প্রয়োজন হয়। আর এ শক্তি পাওয়া যায় আমাদের দৈনন্দিন খাদ্যতালিকার সুষম খাদ্যের ছয়টি উপাদান থেকে।.প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, প্রাথমিক ও মাধ্যমিকে অন্য শ্রেণিতে পরীক্ষায় ভর্তি.প্রশ্ন: দুধকে আদর্শ খাদ্য বলা যায় কি না? ব্যাখ্যা করো।উত্তর: দুধকে আদর্শ খাবার বলা হয়। কারণ, এতে শর্করার পাশাপাশি উচ্চ মানের প্রাণিজ আমিষ ও প্রচুর পরিমাণে স্নেহজাতীয় পদার্থ থাকে। এতে দেহের জন্য অত্যাবশ্যকীয় ক্যালসিয়াম ও ফসফরাস বিদ্যমান, যা হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে। এ ছাড়া শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন ও ভিটামিনসমৃদ্ধ উপাদান থাকায় এটি শরীরের বৃদ্ধি ও বিকাশে পূর্ণাঙ্গ ভূমিকা পালন করে, তাই দুধকে আদর্শ ও স্বয়ংসম্পূর্ণ খাদ্য বলা হয়।প্রশ্ন: মাদকাসক্তির ৪টি লক্ষণ লেখো।উত্তর: মাদকাসক্তির ৪টি লক্ষণ নিচে দেওয়া হলো—১. খাওয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া২. কর্মবিমুখতা ও হতাশা৩. দৃষ্টিতে অস্বচ্ছতা এবং চোখ লাল হওয়া৪. সব সময় অগোছালোভাবে থাকা।.প্রশ্ন: মনের বিশ্রাম বলতে কী বোঝায়?ব্যাখ্যা করো।উত্তর: পরিশ্রমের ফলে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে এবং শরীরের পেশিগুলো অবশ হয়ে আসে, তখন সারা শরীরকে কিছুক্ষণ নিষ্ক্রিয় অবস্থায় রেখে আরাম গ্রহণ করাকে আমরা বিশ্রাম বলি। আর শরীর ও মন থেকে সব উদ্বেগ, দুশ্চিন্তা, অশান্তি একেবারে দূর করে দিয়ে পছন্দসই ও স্বস্তিকর কোনো বিষয়ে মনোনিবেশ করাকেই মনের বিশ্রাম বলে।প্রশ্ন: AIDS একটি মরণব্যাধি ব্যাখ্যা করো।উত্তর: প্রাকৃতিক নিয়মে মানুষের দেহে রোগজীবাণু আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা থাকে। AIDS–এ আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধক্ষমতা নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে নানা রকম রোগ, যেমন শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ, টিউমার প্রভৃতির সংক্রমণ ঘটে। ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে। তাই AIDS–কে মরণব্যাধি বলা হয়।.প্রশ্ন: ‘জাঙ্কফুড শরীরের জন্য ক্ষতিকর’—ব্যাখ্যা করো।উত্তর: জাঙ্কফুড বা ফাস্টফুডে সাধারণত প্রচুর পরিমাণে প্রাণিজ চর্বি ও চিনি থাকে। আমরা যখন অধিক পরিমাণে জাঙ্কফুড খাই, তখন আমাদের দেহ এগুলোকে চর্বিকলায় রূপান্তরিত করে। ফলে দেহ স্থূলকায় হয়ে পড়ে। এ ছাড়া এতে বিদ্যমান অতিরিক্ত চিনি আমাদের দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে। তাই জাঙ্কফুড শরীরের জন্য ক্ষতিকর।প্রশ্ন: সফট ড্রিংক, কোলা শরীরের জন্য ক্ষতিকর কেন? ব্যাখ্যা করো।উত্তর: সফট ড্রিংক, কোলা কিংবা লেমনের মতো গ্যাসীয় পানীয়ে অতিরিক্ত চিনি থাকে। অধিক পরিমাণে চিনি আমাদের দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে। পাশাপাশি এ–জাতীয় পানীয়গুলোয় শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থের চরম অভাব থাকে, যা দীর্ঘ মেয়াদে পুষ্টিহীনতা ও স্বাস্থ্যের অবনতি ঘটায়। স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে কেবল মুখরোচক স্বাদের জন্য তৈরি হওয়ায় এই কৃত্রিম পানীয়গুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।প্রশ্ন: ‘বার্গার পুষ্টিকর খাবার কি না’—ব্যাখ্যা করো।উত্তর: বার্গার একটি মুখরোচক জাঙ্কফুড। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের পাশাপাশি অতিরিক্ত তেল, চর্বি ও লবণ বিদ্যমান, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পুষ্টিকর খাদ্য বলতে আমরা সুষম ও পুষ্টিগুণসম্পন্ন খাবারকে বুঝি, যা শরীরকে সুস্থ রাখে, কিন্তু বার্গারে ভিটামিন ও খনিজ উপাদানের অভাব থাকায় এবং এতে অস্বাস্থ্যকর উপাদানের আধিক্য থাকায় এটি পুষ্টিকর খাবার নয়।মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষকবাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা

Source: https://www.prothomalo.com/education/examination/5112v5gtwz

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম

১

নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে

২

সরকার চাইলেই কি টাকা ছাপাতে পারে

৩

ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের

৪

ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু

৫

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি

৬

পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ

৭

২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন

৮

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

৯

বিদায়, জান্থি!

১০

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য

১১

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

১২

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

১৩

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

১৪

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

১৫

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

১৬

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১৭

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

১৮

ছিনতাইকারীর কবলে এক রাত

১৯

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

২০