সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত শরীরচর্চার গুরুত্ব আমরা সবাই জানি। কিন্তু প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস যে হজমের প্রক্রিয়ার ওপর বড় প্রভাব ফেলতে পারে, সে কথা অনেকেরই নজরে থাকে না।
, খাওয়ার সময় ফোন দেখা, দিনের শুরুতে না খেয়ে থাকা কিংবা সারাদিন পানি না খেয়ে রাতে একসঙ্গে অনেকটা পানি পান। এমন অভ্যাসগুলো নিয়মিত চলতে থাকলে পেটের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ক্যালিফোর্নিয়াভিত্তিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ শেঠি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আটটি অভ্যাসের কথা তুলে ধরেছেন, যেগুলো নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
, খাবার শেষ করার পর একটু মিষ্টি খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। তবে নিয়মিত প্রতিটি খাবারের শেষে অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যাস অন্ত্রের জীবাণুর ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন ডা. শেঠি।
বিশেষ করে অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে মিষ্টির প্রতি আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দিতে পারে। তাই প্রতিটি খাবারের পর মিষ্টি খাওয়াকে নিয়মিত অভ্যাসে পরিণত না করাই ভালো।
, প্রকৃতির স্বাভাবিক ডাক উপেক্ষা করার অভ্যাসও পেটের স্বাস্থ্যের জন্য ভালো নয়। পায়খানার বেগ বারবার চেপে রাখলে ধীরে ধীরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা তৈরি হতে পারে। ডা. শেঠির মতে, নিয়মিতভাবে শরীরের এই সংকেত উপেক্ষা করলে অন্ত্রের স্বাভাবিক সংকেত দেওয়ার প্রক্রিয়াতেও প্রভাব পড়তে পারে।
তাই ব্যস্ততার কারণে নিয়মিত এই বেগ আটকে রাখার অভ্যাস থাকলে তা পরিবর্তনের চেষ্টা করা জরুরি।
Source: https://www.haal.fashion/lifestyle/well-being/6in66l9hpy
মন্তব্য করুন