১০ আগস্ট ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে ‘ন্যাশনাল ডে’ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কণ্ঠশিল্পী সোহেল রানা

সিঙ্গাপুরে ৯ আগস্ট ক্যালাং ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো সিঙ্গাপুরের ৬১তম ‘ন্যাশনাল ডে’ অনুষ্ঠান। আনন্দঘন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিকসহ স্থানীয় সব শ্রেণিপেশার মানুষ। ৪২ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিবেশিত হয়। ১০ বছর পর কুচকাওয়াজ অনুষ্ঠানটি সিঙ্গাপুর ক্যালাং ন্যাশনাল স্টেডিয়ামে আবার অনুষ্ঠিত হয়। ৩২টি কন্টিনজেন্ট এবং বৃহৎ বেসামরিক বাহিনী অংশগ্রহণ করে। এ বছর অনুষ্ঠানে ইনডোর ড্রোন শো এবং নতুন গান পরিবেশিত হয়। প্রতিবছর সিঙ্গাপুর সরকার ‘ন্যাশনাল ডে’ অনুষ্ঠানে ভিন্ন রকম মাত্রা যোগ করেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। সিঙ্গাপুর সরকার একমাত্র প্রবাসী বাংলাদেশি ‘মাইগ্র্যান্টস ব্যাড সিঙ্গাপুর’–এর কণ্ঠশিল্পী সোহেল রানাকে আমন্ত্রণ জানায়। ঐতিহ্যবাহী আনন্দঘন অনুষ্ঠানে সোহেল রানাকে কাছে পেয়ে সিঙ্গাপুরিয়ানদের মাঝে বাড়তি উৎসাহ বয়ে আনে। স্টেডিয়ামে বড় পর্দাসহ সিঙ্গাপুরের জাতীয় টিভি চ্যানেলে প্রবাসী কণ্ঠশিল্পী সোহেল রানাকে দেখানো হয়।.সোহেল রানা সিঙ্গাপুর ‘ন্যাশনাল ডে’ ঐতিহ্যবাহী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের গুণী শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিদের ভিড়ে সম্মানের সঙ্গে জায়গা করে নেন। উপস্থিত দর্শকদের কিছু অংশ তাঁকে কাছে পেয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।.দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com.তবে স্থানীয় বহু জাতি ও সংস্কৃতির মানুষের উপস্থিতিতে আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে সোহেল রানার গলায় শোভা পেয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। সিঙ্গাপুরের মাটিতে উপস্থিত স্থানীয় দর্শক ও বিভিন্ন দেশের শিল্পীদের সামনে বাংলাদেশের পতাকাকে তিনি সম্মানের সঙ্গে তুলে ধরেন। একই সঙ্গে তিনি শুধু নিজের নয়, বরং বিদেশের মাটিতে পুরো বাংলাদেশ তথা সিঙ্গাপুরে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্ব ও সম্মান বয়ে এনেছেন। সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিরা সোহেল রানার জন্য আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন।.‘ন্যাশনাল ডে’ অনুষ্ঠানে যোগদানের বিষয়ে অনুভূতি জানতে চাইলে কণ্ঠশিল্পী সোহেল রানা বলেন, প্রবাসের মাটিতে আমার জীবনে এটাই সবচেয়ে বড় উপহার। একজন ওয়ার্ক পারমিটধারী অস্থায়ী বাসিন্দা হয়ে সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে ‘ন্যাশনাল ডে’ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি গর্বিত। কারণ, ঐতিহ্যবাহী ‘ন্যাশনাল ডে’ অনুষ্ঠানে শুধু সিঙ্গাপুরিয়ানরা যোগদানের সুযোগ পেয়ে থাকে। তবে সেটাও সীমিতসংখ্যক। আমার মতো একজন সাধারণ কর্মীকে সিঙ্গাপুর সরকার ‘ন্যাশনাল ডে’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে, সে জন্য আমি সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞ। এবং আমার আমন্ত্রণ পাওয়ার কারণে ভবিষ্যতে সিঙ্গাপুরের মাটিতে বাংলাদেশের সম্মান বহুগুণ বাড়িয়ে দেবে।.উল্লেখ্য, ১৫ বছর আগে সিঙ্গাপুরের মাটিতে ‘মাইগ্র্যান্টস ব্যান্ড সিঙ্গাপুর’–এর যাত্রা শুরু করে। একদল তরুণ শিল্পমনাদের নিয়ে এই ব্যান্ডের পথচলা। বর্তমানে ব্যান্ড দলটিতে নিয়মিত কাজ করছেন নীলসাগর শাহীন, সোহেল রানা, উজ্জ্বল কুমার, সজীব সাহা, শিশির, প্রীতম, রবিউল, মনির, সেবক, খাইরুল, নজরুল, মানিক, মাইনুল ইসলাম, ফরহাদ, বজলু, আলী আলমাস, রুবেল, শপনসহ অনেকে।

Source: https://nagorik.prothomalo.com/durporobash/qljcv7agkg

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ

১

২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন

২

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

৩

বিদায়, জান্থি!

৪

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য

৫

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

৬

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

৭

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

৮

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৯

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

১০

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১১

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

১২

ছিনতাইকারীর কবলে এক রাত

১৩

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১৪

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

১৫

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১৬

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১৭

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১৮

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৯

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

২০