১৬ আগস্ট ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নখ লম্বা করে রেকর্ড শ্রীধরের

বিশ্বের মাত্র ১০ শতাংশ মানুষ বাঁহাতি। বিষয়টি এমনিতেই বিশেষ। আর এই বিশেষ বিষয়কে আরও বিশেষ করে তুলেছেন শ্রীধর চিল্লাল নামের ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনের এক ব্যক্তি। তিনি তাঁর বাঁ হাত ব্যবহার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন।শ্রীধর চিল্লাল ২০১৪ সালের ১৭ নভেম্বর এক হাতে দীর্ঘতম নখের সর্বকালের রেকর্ড ভাঙেন। তাঁর বাঁ হাতের পাঁচটি নখের মোট দৈর্ঘ্য ছিল ২৯ ফুট ১০ ইঞ্চি, যা প্রায় একটি তিনতলা ভবনের সমান উঁচু।.শ্রীধরের বাঁ হাতের প্রতিটি নখ আলাদাভাবে মাপা হয়েছিল। এতে দেখা যায়, তাঁর কনিষ্ঠা আঙুলের নখের দৈর্ঘ্য ৫ ফুট ১০ ইঞ্চি, অনামিকা আঙুলের ৫ ফুট ১১ ইঞ্চি, মধ্যমা আঙুলের ৬ ফুট ১ ইঞ্চি, তর্জনী আঙুলের ৫ ফুট ৪ ইঞ্চি এবং বৃদ্ধাঙ্গুলির ৬ ফুট ৬ ইঞ্চি।শ্রীধর কেন তাঁর নখ বাড়িয়েছিলেন? এটি শুরু হয়েছিল ১৯৫২ সালে। ওই সময় তাঁর এক বন্ধু দুর্ঘটনাবশত তাঁদের শিক্ষকের একটি লম্বা নখ ভেঙে ফেলেন। শিক্ষক মহাশয় ছাত্রদের বলেছিলেন, ‘তোমরা নিজেরা লম্বা নখ না রাখা পর্যন্ত কখনোই বুঝতে পারবে না, এগুলো না ভাঙার জন্য কতটা যত্নের প্রয়োজন।’.তখন থেকেই একটি চ্যালেঞ্জ শুরু হয়। মাত্র ১৬ বছর বয়সে দুই বন্ধু নখ বাড়াতে শুরু করেন, কে সবচেয়ে লম্বা নখ রাখতে পারে। শ্রীধরের বয়স বৃদ্ধির সঙ্গে নখগুলোও দীর্ঘ হতে থাকে। এই যাত্রায় তিনি কিছু অসুবিধার মুখে পড়েন। তিনি আলোকচিত্রী পেশায় ঢোকেন। তাঁই নখগুলোর সঙ্গে মানিয়ে নিতে বিশেষভাবে তৈরি একটি হ্যান্ডেল ব্যবহার করেই কেবল তিনি ক্যামেরা ব্যবহার করতে পারতেন।বিশ্বের দীর্ঘতম নখ নিয়ে ৬৬ বছর জীবন যাপন করেন। পরে ২০১৮ সালের জুলাইয়ে তিনি সেগুলো কেটে ফেলার কঠিন সিদ্ধান্ত নেন।.একবার শ্রীধর গিনেসকে বলেছিলেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে স্বীকৃতি পাওয়ার পর আমার মনে হয়েছিল, আমি আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য অর্জন করেছি।’নখ কেটে ফেলাটা কষ্টের অভিজ্ঞতা হলেও নিউইয়র্ক ও আমস্টারডামের ‘রিপলি’স বিলিভ ইট অর নট’ জাদুঘরে শ্রীধরের নখগুলো স্থায়ীভাবে প্রদর্শন করা হচ্ছে।

Source: https://www.prothomalo.com/world/india/9gcrkfotjs

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজী নজরুল ইসলামের নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল: দীনেশ ত্রিবেদী

তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

১০

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

১১

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১২

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১৩

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১৪

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৫

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৬

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৭

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৮

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৯

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

২০