২১ আগস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতায় আগুন: মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি পর্যটকসহ ৯ জনের মৃত্যুর পর ওই এলাকার হোটেল ও রেস্তোরাঁগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এরই মধ্যে মির্জা গালিব স্ট্রিটের ৯টি হোটেল ও ৪টি রেস্তোরাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানতে চেয়েছে, এসব হোটেল ও রেস্তোরাঁয় অগ্নিনিরাপত্তা বিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি কেন? নোটিশের যথাযথ জবাব না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।.কলকাতায় বাংলাদেশি পর্যটকদের প্রিয় হোটেলপাড়া এখন নীরব, সর্বত্র আতঙ্ক.নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ছিল শিখা ইন হোটেল। সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি ও ভারতের দুই নাগরিক মারা গেছেন। দগ্ধ হয়ে ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার এক সাংবাদিক, তাঁর স্ত্রী, শিশুসন্তান ও শ্বশুর ছিলেন। নিহত ভারতীয় দুজনের একজন শিখা ইনের কর্মী ১৯ বছর বয়সী সন্দ্বীপ পাসোয়ান। তাঁর বাড়ি ঝাড়খন্ডের গিরিডিতে। অন্যজন যোগ নারায়ণ আগরওয়াল (৬৮)। বাড়ি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে।প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হোটেলের অভ্যর্থনাকক্ষে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে আগুন দ্রুত হোটেলের অন্য অংশে ছড়িয়ে পড়ে।.হোটেল পরিচালনায় অনিয়মের অভিযোগশিখা ইন হোটেলের মূল মালিক বীরেশ্বর মিত্র। প্রায় পাঁচ মাস আগে হোটেলটি আবুজাফর নামের এক ব্যক্তির স্ত্রীর নামে ভাড়া দেন। মাসে ৪০ হাজার রুপি ভাড়ায় ১১ মাসের চুক্তিতে হোটেলটি ভাড়া দেওয়া হয়েছিল।অগ্নিকাণ্ডের দিন এ হোটেলে ১০ জন অতিথি ছিলেন। তাঁদের মধ্যে ৭ জন বাংলাদেশি।ঘটনার পর হোটেলটির ইজারাদার আবুজাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁর স্ত্রী এখনো পলাতক। শিখা ইনের মালিকের আরেকটি হোটেল ‘যাপন’-এর এক কর্মীকেও গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি।আবুজাফরকে গতকাল কলকাতার আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠান।.কলকাতার হোটেলে আগুনের ঘটনায় ইজারাদার গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদের জন্য দুই কর্মীকে আটক

Source: https://www.prothomalo.com/world/india/jus2k20ci2

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১০

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১১

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১২

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৩

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৪

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৫

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৬

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৭

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

১৮

পাহাড়ে বাহারি ফুল

১৯

গ্রাহকবান্ধব সুদের হার ও দ্রুত অনুমোদন সুবিধা

২০