২৫ আগস্ট ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যাদবপুরে এবিভিপির তাণ্ডবের প্রতিবাদে কলকাতায় মিছিল ও পাল্টা মিছিল

কলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করে গত বুধবার রাতে তাণ্ডব চালিয়েছে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। অভিযোগ উঠেছে, একদল বহিরাগত নিয়ে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ফটক দিয়ে জোরপূর্বক ভেতরে ঢোকে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা বামপন্থী ছাত্র সংগঠনের পোস্টার ও ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেয় এবং ক্যাম্পাসে ভাঙচুর চালায়। এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে থাকা প্রখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসুর আঁকা বিশ্ববিদ্যালয়ের মূল প্রতীকও (এমব্লেম) ভেঙে ফেলা হয়।ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মামলা বা আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনার প্রায় ৩৭ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদবপুর থানায় একটি এফআইআর (প্রথম তথ্য বিবরণী) দায়ের করে। তবে ঘটনার ছয় দিন পার হয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ভিডিও ফুটেজে হামলাকারীদের স্পষ্টভাবে চিহ্নিত করা গেলেও পুলিশের এমন নিষ্ক্রিয়তায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে বামপন্থী ছাত্র-যুব সংগঠনসহ সিপিএম, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে।.ভারতের অন্যতম সেরা এবং মূলত বামপন্থী ভাবাপন্ন এই শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হলেও এর নিয়ন্ত্রণে নেতৃত্ব দিয়ে আসছে বামপন্থী ছাত্র ও যুব সমাজই। এই তাণ্ডবের প্রতিবাদে গতকাল সোমবার কলকাতায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলো। এসএফআই, ডিওয়াইএফআই, ডিএসও, এআইডিএসও ও এআইএসএসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি শিয়ালদহ থেকে শুরু হয়ে কলেজ স্ট্রিটে গিয়ে শেষ হয়। মিছিল থেকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত এবিভিপি নেতাদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়।অন্যদিকে একই দিনে পাল্টা প্রতিবাদ মিছিল করেছে বিজেপিপন্থী বুদ্ধিজীবীদের সংগঠন ‘সচেতন নাগরিক ও প্রবুদ্ধ সমাজ’। ‘শিক্ষা বাঁচাও, বিশ্ববিদ্যালয় বাঁচাও’ স্লোগান নিয়ে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া থেকে শুরু হওয়া মিছিলটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট হয়ে এইট-বি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা বিশ্ববিদ্যালয়ে ‘কমিউনিস্ট চক্রান্ত’ বন্ধ করে শান্তি ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। মিছিল চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়।.বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বুদ্ধদেব সাহু মামলার দেরির বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় মামলা দিতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আমরা আশা করছি পুলিশ এ ব্যাপারে দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে।’ এদিকে যাদবপুরের এই সহিংসতার ঘটনা তদন্তে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শুভংকর সরকারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও তিনি সেই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন।.এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও জোর বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওরা তাণ্ডব চালিয়েছে। এখন মানুষ বুঝে গেছে বিজেপি কেমন দল’পাল্টা বক্তব্যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ওরা বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসাতে দেয় না। যারা ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালন করতে দেয় না, এবার এখানেই ভারতীয় সংস্কৃতির জাগরণ ঘটবে।’

Source: https://www.prothomalo.com/world/india/4heu0vfxr1

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১০

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১১

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১২

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৩

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৪

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৫

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৬

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৭

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৮

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৯

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

২০