৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথম আলো চর আলোর পাঠশালায় মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামের চরাঞ্চলের শিক্ষার্থীদের মেধা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রথম আলো চর আলোর পাঠশালায় অনুষ্ঠিত হয়েছে মাসিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নৃত্য, অভিনয়সহ বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। সুবিধাবঞ্চিত চরের ছোট ছোট শিক্ষার্থীদের এ প্রাণবন্ত অংশগ্রহণ ও আত্মবিশ্বাস পুরো আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করে। সাংস্কৃতিক পরিবেশনা শেষে মাসিক বিভিন্ন শিক্ষা কার্যক্রম ও প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক বলেন, ‘ শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য যথেষ্ট নয়। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে। তাই নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।’

Source: https://trust.prothomalo.com/activities/alor-school/gssn3o0sti

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাবুক সম্রাট

১

সৌরবিদ্যুতের প্রসারে প্রথম সোলার এক্সপো, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

২

জামাল ভূঁইয়ার কিশোরগঞ্জ ভ্রমণের অভিজ্ঞতা

৩

ইয়াশ রোহানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের জবাব দিলেন তটিনী

৪

প্রথম আলোতে হামলা: সাড়ে ১০ মাসেও তদন্ত এগোয়নি, গ্রেপ্তার সবাই জামিনে মুক্ত

৫

পাতি-নেতাদের নামতা

৬

জেলহত্যা দিবস আজ

৭

বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা

৮

আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল

৯

ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প

১০

বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি

১১

দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

১৩

মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প

১৪

যে ক্যাফেতে কফি খেতে বসতে হয় মুরগির সঙ্গে

১৫

তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

১৬

আইসিইউতে বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ

১৭

মা ইলিশ রক্ষায় বিমানবাহিনীর নজরদারি সম্পন্ন

১৮

এইচএসসিতে এমন ফল বিপর্যয় কেন অশনিসংকেত

১৯

হকি মাঠের অপূর্ণ স্বপ্ন আর ক্রিকেটের বিশ্বজয়ী সাম্রাজ্য: অন্য এক শাহরুখ খানের গল্প

২০