৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায়, আট বাংলাদেশিসহ ১৬ অভিবাসী শ্রমিক আটক

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে প্রবেশের সময় ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনীর কয়েকটি ইউনিট। গত সোমবার অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।আটকদের মধ্যে আটজন ইন্দোনেশিয়ার এবং আটজন বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে তাঁরা দুই ইঞ্জিনের একটি স্পিডবোট ব্যবহার করেছিলেন।দুমাই শহরের পশ্চিম দুমাই জেলার পুরনামা এলাকার পানতাই পুরনামা উপকূলে পৌঁছানোর সময় তাঁদের আটক করা হয়।.দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন কুসুমাঝি বলেন, রোববার সন্ধ্যায় পানতাই মুতিয়ারা উপকূলের একটি অবৈধ ঘাট দিয়ে ইন্দোনেশীয় ও বাংলাদেশিদের দলটির দেশে প্রবেশের পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।আগুং বলেন, ‘গোয়েন্দা তথ্য পাওয়ার পর যৌথ দলকে পানতাই পুরনামার জলসীমা ও উপকূলে তাঁদের পথরোধ, নজরদারি ও অনুসন্ধান চালানোর নির্দেশ দেওয়া হয়।’অভিযানের নেতৃত্ব দেন নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ক্যাপ্টেন ওয়াহইউ উইদি বিদায়াত। অভিযানে অংশ নেওয়া সদস্যদের তিনটি দলে ভাগ করা হয়েছিল।.অভিযানে নৌঘাঁটির ‘কুইক রেসপন্স টিম’ ছাড়াও নৌবাহিনীর আরও কয়েকটি ইউনিট অংশ নেয়। এর মধ্যে ছিল ১ নম্বর আঞ্চলিক নৌ কমান্ডের (কোদায়েরাল-১/বেলাওয়ান) সমুদ্র গোয়েন্দা ইউনিট ‘ইনটেলমার’ এবং ১ নম্বর নৌবহর কমান্ডের (কোয়ারমাদা-১) ইনটেলমার অপারেশনস টাস্কফোর্স।নৌবাহিনীর দলগুলো সুঙ্গাই দুমাই মেরিটাইম পটেনশিয়াল পোস্ট থেকে অভিযানে অংশ নিতে রওনা হয়।

Source: https://www.prothomalo.com/world/asia/qj712ze17s

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১০

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১১

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১২

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৩

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৪

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৫

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

১৬

পাহাড়ে বাহারি ফুল

১৭

গ্রাহকবান্ধব সুদের হার ও দ্রুত অনুমোদন সুবিধা

১৮

যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচির ২৫ বছরের কারাদণ্ড

১৯

সাগরে নৌজাহাজের ধাক্কা, কূটনীতিক তলব ভারত ও পাকিস্তানের

২০