৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার কলকাতার রেড রোডে ‘পূজা কার্নিভাল’ হচ্ছে না, ঘোষণা শুভেন্দুর

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজা মানেই রেড রোডের ঐতিহ্যবাহী ‘পূজা কার্নিভাল’—মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে এমনটাই দেখে এসেছেন সবাই। এবার সেই ঐতিহ্য থেকে সরে আসছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, এবারের পূজায় রেড রোডের কার্নিভাল হবে না।সোমবার বিকেলে কলকাতার মিলন মেলা ময়দানে রাজধানী কলকাতাসহ রাজ্যের বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে ‘পূজা কার্নিভাল’ বাতিলের কথা জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এবারের দুর্গাপূজা ঘিরে নানান নিয়মের কথাও ঘোষণা করা হয়।.২০১৬ সাল থেকে প্রতি বছর রেড রোডে ঐতিহ্যবাহী ‘পূজা কার্নিভাল’ হয়ে আসছিল। মমতার সরকারের আমলে পূজার গুরুত্বপূর্ণ অংশ ছিল এ কার্নিভাল। আগে ভাগে কার্নিভালের দিন ঘোষণা করতেন সাবেক মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী রেড রোডে প্রতিমা নিয়ে শোভাযাত্রা করত বিভিন্ন পূজা কমিটি। জেলায় জেলায় চলত একই শোভাযাত্রা। দেওয়া হতো সেরার পুরষ্কার।গত বছরও দুর্গাপূজার সময় কলকাতাসহ পশ্চিমবঙ্গের ১১৩টি সেরা প্রতিমা নিয়ে বিশাল ও জাকজমকপূর্ণ কার্নিভাল হয়েছিল।শুভেন্দু জানান, এবার রেড রোডে ‘পূজা কার্নিভাল’ হবে না। এর বদলে মহালয়ার দিন ইডেন গার্ডেন স্টেডিয়ামে হবে একটি উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে আমন্ত্রিত থাকছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার ঘণ্টার এই অনুষ্ঠান আয়োজন করবে রাজ্যের পর্যটন, তথ্য ও সংস্কৃতি দপ্তর। থাকছে আতশবাজি ও লেজার শো। রাজ্যজুড়ে হবে রোড শো।.বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেসব পূজা কমিটির বাজেট ১০ লাখ রুপির বেশি, তাদের এবার কোনো অর্থিক আনুদান দেওয়া হবে না। আর যাদের বাজেট এর চেয়ে কম, সেসব কমিটি পূজা আয়োজনে এক লাখ রুপি করে অনুদান পাবে। গত বছর এই অনুদানের পরিমাণ ছিল এক লাখ ১০ হাজার রুপি করে। যারা অনুদান পেতে চান, তাদের নিজ নিজ এলাকার থানার মাধ্যমে আবেদন করতে হবে।পূজা কমিটিগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, দেবীপক্ষ শুরু হওয়ার আগে কোনো পূজার উদ্বোধন করার অনুমতি দেওয়া হবে না। রাস্তা বন্ধ করে পূজা আয়োজন করা যাবে না। পূজার সময় বা বিসর্জনের সময় ডিজে বাজানো নিষিদ্ধ থাকবে। বিসর্জন ২৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। প্রতিমা, প্যান্ডেল, পূজার থিম বা সাজসজ্জায় এমন কিছু করা যাবে না, যাতে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে।এ ছাড়া এবারের দুর্গাপূজায় অষ্টমীর দিন থেকে সব মদের দোকান বন্ধ রাখা হবে। পানশালায়ও মদ বিক্রি করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

Source: https://www.prothomalo.com/world/india/w559v0ia0q

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

১০

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১১

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১২

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১৩

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৪

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৫

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৬

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৭

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৮

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৯

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

২০