১৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাগরে নৌজাহাজের ধাক্কা, কূটনীতিক তলব ভারত ও পাকিস্তানের

আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান ও ভারতের দুটি যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে বুধবার দুই দেশই একে অপরের শীর্ষ কূটনীতিককে তলব করেছে। গত বছরের চার দিনের সামরিক সংঘাতের পর পরমাণু শক্তিধর প্রতিবেশী এই দুই দেশের মধ্যে এটিই প্রথম প্রকাশ্যে আসা নতুন উত্তেজনা।গত মঙ্গলবার উত্তর আরব সাগরে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার জন্য দেশ দুটি একে অপরকে দায়ী করছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানি নৌজাহাজের ‘অনভিপ্রেত ও পেশাদারিত্বহীন আচরণের’ কারণে এই সংঘর্ষ ঘটেছে। এ কারণে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।.অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসলামাবাদে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে। ভারতীয় নৌজাহাজের ‘উসকানিমূলক ও অগ্রহণযোগ্য আচরণের’ বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তারা।ভারতের সূত্রের দাবি, উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি চালানোর সময় একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ তীব্র গতিতে ভারতের যুদ্ধজাহাজের খুব কাছে চলে আসলে এ সংঘর্ষ হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, পাকিস্তানের এই আচরণ ১৯৯১ সালের সামরিক মহড়া ও যুদ্ধজাহাজ চলাচলের দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। চুক্তি অনুযায়ী দুর্ঘটনা এড়াতে দুই দেশের নৌজাহাজ ও সাবমেরিনের মধ্যে অন্তত তিন নটিক্যাল মাইল দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।.অন্যদিকে পাকিস্তান সরকারের দাবি, দ্বিবার্ষিক সামরিক মহড়ায় অংশ নেওয়া তাদের একটি যুদ্ধজাহাজের বিপজ্জনকভাবে কাছে এসে ভারতীয় জাহাজটি ‘আক্রমণাত্মক মহড়া’ চালিয়েছে।উল্লেখ্য, ২০১৯ সালে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দুই দেশই কূটনৈতিক সম্পর্ক অবনমন করে। এরপর থেকে দিল্লি ও ইসলামাবাদে কোনো রাষ্ট্রদূত নেই, চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ভারপ্রাপ্ত হাইকমিশনাররা মিশন পরিচালনা করছেন।

Source: https://www.prothomalo.com/world/india/sxspba770n

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১০

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১১

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১২

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৩

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৪

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৫

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৬

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

১৭

পাহাড়ে বাহারি ফুল

১৮

গ্রাহকবান্ধব সুদের হার ও দ্রুত অনুমোদন সুবিধা

১৯

যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচির ২৫ বছরের কারাদণ্ড

২০