২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় আতশবাজি: উৎসবের আলোয় নিরাপত্তার বার্তা

দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দিবসকে কেন্দ্র করে আতশবাজির আয়োজন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। রাতের আকাশে রঙিন আলোর ঝলকানি দেখতে প্রতিবছর দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন অনুষ্ঠানস্থলে জড়ো হন।৫ সেপ্টম্বর ২০২৬ সিউল ইন্টারন্যাশনাল ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যাল শেষ হয়েছে। ইয়েইডো হ্যানগ্যাং পার্ক এলাকায় বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত এ উৎসবে অংশ নেয় কোরিয়া, আমেরিকা ও যুক্তরাজ্যে।.দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com.তবে আনন্দের পাশাপাশি আতশবাজি ব্যবহারের ক্ষেত্রে আইন ও নিরাপত্তাবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোরিয়ায় সব ধরনের আতশবাজি ইচ্ছেমতো ব্যবহার করা যায় না। আতশবাজির ধরন ও ব্যবহারের পরিস্থিতি অনুযায়ী অনুমতি বা নির্দিষ্ট বিধিনিষেধ প্রযোজ্য হতে পারে।.অনুমতি ছাড়া বড় ধরনের আতশবাজি ব্যবহার করলে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড কিংবা আইনি জটিলতার সৃষ্টি হতে পারে। তাই ব্যক্তিগতভাবে আতশবাজি ব্যবহারের আগে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের নিয়ম জেনে নেওয়া জরুরি।.উৎসবের সময় আয়োজকদের পাশাপাশি দর্শনার্থীদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। শিশুদের আতশবাজি থেকে দূরে রাখা, নির্ধারিত এলাকার বাইরে আতশবাজি না পোড়ানো এবং আগুন লাগতে পারে, এমন জায়গায় কোনো ধরনের আতশবাজি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।.দক্ষিণ কোরিয়ার রাতের আকাশে আতশবাজির বর্ণিল প্রদর্শনী নিঃসন্দেহে দর্শনার্থীদের আনন্দ দেয়। তবে এই আনন্দ যেন দুর্ঘটনা বা ক্ষতির কারণ না হয়, সে জন্য আইন মেনে এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উৎসব উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Source: https://nagorik.prothomalo.com/durporobash/y7nsfjzdve

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন

১

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

২

বিদায়, জান্থি!

৩

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য

৪

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

৫

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

৬

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

৭

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৮

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

৯

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১০

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

১১

ছিনতাইকারীর কবলে এক রাত

১২

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১৩

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

১৪

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১৫

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১৬

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১৭

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৮

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১৯

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

২০