২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাঙাটুঙ্গির কিশোরী ফুটবলারদের জন্য কিশোর আলোর বৃত্তি নবায়ণ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙাটুঙ্গি গ্রামের কিশোরী ফুটবলারদের জন্য এক বছরের বৃত্তি নবায়ন করেছে কিশোর আলো। রাঙাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির যে ৭০ জন কিশোরী ফুটবলার গত এক বছর কিশোর আলোর বৃত্তি পেয়েছে, আগামী এক বছরও তারা এই বৃত্তি পাবে।কিশোরীদের বৃত্তির জন্য অর্থসহায়তা দিয়েছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য রুবানা হক। তিনি ব্যক্তিগত তহবিল থেকে এই বৃত্তির জন্য অর্থ দিয়েছেন। কিশোর আলো এই অর্থের মাধ্যমে রাঙাটুঙ্গির কিশোরী ফুটবলারদের বৃত্তি দেবে।রাঙাটুঙ্গি গ্রামের কিশোরীদের ফুটবল খেলার গল্প এখন আর শুধু এই গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই। এই গ্রামের মাঠ থেকেই উঠে এসেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকা। জাতীয় দলের হয়ে খেলেছেন এই গ্রামের আরও কয়েকজন ফুটবলারও। তাঁদের পথ অনুসরণ করে রাঙাটুঙ্গির আরও অনেক কিশোরী এখন স্বপ্ন দেখে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার।.কিশোরী ফুটবলারদের সঙ্গে থাকবে কিশোর আলো.২০২৫ সালের ৭ অক্টোবর রাঙাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির মাঠে গিয়ে ৭০ জন কিশোরী ফুটবলারকে এক বছরের বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। সেদিন কিশোর আলোর পুরো দল নিয়ে তিনি সেখানে উপস্থিত হন এবং অক্টোবর মাসের বৃত্তির অর্থ কিশোরীদের হাতে তুলে দেন। তাদের জাতীয় দলে খেলার স্বপ্নপূরণের সঙ্গী হওয়ার অঙ্গীকারও করেছিলেন তিনি।রাঙাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির কিশোরী ফুটবলারদের এই বৃত্তি দেওয়া হয় খেলা চালিয়ে যেতে উৎসাহ দেওয়ার জন্য। বৃত্তির এই সহায়তা তাদের নিয়মিত অনুশীলন ও ফুটবলের সঙ্গে যুক্ত থাকাকে আরও সহজ করবে।রাঙাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির সদস্যরা মাঠে নিয়মিত ফুটবল অনুশীলন করে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার স্বপ্ন দেখে তারা। তাদের সেই স্বপ্নের সঙ্গী হয়ে আগামী এক বছরও পাশে থাকবে কিশোর আলো।.রাঙাটুঙ্গির কিশোরী ফুটবলারদের জন্য কিশোর আলোর বৃত্তি

Source: https://www.kishoralo.com/sports/b4c0v38t4x

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজিমপুরে হঠাৎ বাড়িওয়ালার নোটিশ, হন্যে হয়ে বাড়ি খুঁজছেন ছাত্রীরা

১

চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি

২

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

৩

এইচএসসির ফল প্রকাশ, ৯ শিক্ষা বোর্ডের জিপিএ-৫ পেয়েছেন ৩৫৯৪৮

৪

ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল

৫

আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করুন

৬

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৭

প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা

৮

শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই…

৯

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

১০

কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত

১১

বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার

১২

তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

১৩

জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন

১৪

লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

১৫

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

১৬

লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি

১৭

তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর

১৮

পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচারকে পরাজিত করব: নাহিদ ইসলাম

১৯

সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি

২০