৩ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাপানে ঘরে ঘরে জ্বর–কাশি, দেশজুড়ে ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ

জাপানজুড়ে ছড়িয়ে পড়েছে ইনফ্লুয়েঞ্জা। জ্বর–কাশি নিয়ে দেশটির মানুষের মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ বছর জাপানে স্বাভাবিক সময়ের বেশ আগেই ইনফ্লুয়েঞ্জার মৌসুম শুরু হয়েছে। এরই মধ্যে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত মানুষের সংখ্যা সতর্কসীমা ছাড়িয়ে গেছে।জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানিয়েছে, দেশটির ৪৭টি প্রিফেকচারের (প্রশাসনিক অঞ্চল) সবগুলোয় ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত মানুষের সংখ্যা সতর্কসীমা ছাড়িয়েছে। এটা জাপানজুড়ে এ সংক্রমণের দ্রুত বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত রোববার পর্যন্ত এক সপ্তাহে গড়ে ৭ দশমিক ১৭ শতাংশ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে। সারা দেশের প্রায় ৩ হাজার চিকিৎসাকেন্দ্রে নিয়মিত পর্যবেক্ষণ করে এ তথ্য জানানো হয়েছে।.যদিও আগের সপ্তাহে আক্রান্ত মানুষের হার ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। তবে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেন, আগের বছরগুলোর প্রবণতা বিবেচনায় নিলে এ কমে আসাটা সাময়িক হতে পারে।এর মধ্যে ওকিনাওয়া প্রিফেকচারে সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। সেখানকার প্রতিটি চিকিৎসাকেন্দ্রে রোগীর সংখ্যার হার মোট জনসংখ্যার ৪২ দশমিক ৫০ শতাংশ। এটি সতর্কতার মাত্রা ৩০ শতাংশের চেয়ে বেশি।এরপর রয়েছে যথাক্রমে সাইতামা ১৪ দশমিক ১৭ শতাংশ, ইবারাকি ১২ দশমিক ৫০ শতাংশ, আইচি ১২ দশমিক ৩৩ শতাংশ এবং গিফুতে ১০ দশমিক ১৮ শতাংশ। এসব প্রিফেকচারে রোগীর হার সতর্কতার মাত্রা ১০ শতাংশ ছাড়িয়ে গেছে।ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের রাশ টানতে সাধারণ মানুষকে হাত ধোয়া এবং কাশির সময় মুখ ঢেকে রাখার মতো মৌলিক স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।.এ বছর জাপানে ইনফ্লুয়েঞ্জার মৌসুম স্বাভাবিক সময়ের আগে শুরু হয়েছে। ১৯৯৯ সাল থেকে হিসাব রাখা শুরুর পর দ্বিতীয়বারের মতো এ বছর এত আগে ‘ফ্লু মৌসুম’ শুরু হলো। গতকাল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর ২৮ সেপ্টেম্বর জাপানে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত মানুষের সংখ্যা ‘নির্ধারিত সাপ্তাহিক সীমা’ ছাড়িয়েছিল। এবার মৌসুম গতবারের চেয়ে মাসখানেক আগেই শুরু হয়ে গেছে।জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, ২০২৩ সালে জাপানে বছরজুড়ে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। এর আগে ২০০৯ সালে দেশটিতে সবচেয়ে আগে ফ্লু মৌসুম শুরু হয়েছিল। তখন ১০–১৬ আগস্ট রোগীর সংখ্যা নির্ধারিত সীমা ছাড়িয়েছিল।

Source: https://www.prothomalo.com/world/asia/bzed26yfl1

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ সিএনজি বিক্রি, তবুও নিঃস্ব আবুল মিয়া: বনানীর পরিত্যক্ত বেতার ভবনে জমজমাট জুয়ার আসর ?

১

বোর্ডে ভোটাভুটি, ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

২

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

৩

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

৪

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

৫

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

৬

ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

৭

একা নয়, ১১ দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত

৮

চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি

৯

নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা

১০

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

১১

বিদেশ থেকে কীভাবে দেশের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

১২

চাষের মাছের চেয়ে নদীর মাছ খেতে ভালো লাগে কেন

১৩

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

১৪

২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট

১৫

স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে

১৬

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন

১৭

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ

১৮

শুধু সন্তানকে দোষ না দিয়ে নিজেদের জীবনাচরণ বদলান

১৯

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে মানুষ কী পাচ্ছে

২০