৮ নভেম্বর ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ

সাম্প্রতিক সময়ে এমন জনসমাগম দেখেনি মানিক মিয়া অ্যাভিনিউ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানুষের ঢল নামে। সেই ভিড় ছড়িয়ে পড়ে খামারবাড়ি মোড় পেরিয়ে ফার্মগেট মেট্রো স্টেশন পর্যন্ত।.হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের ‘অপরাজেয়’ গান দিয়ে শুরু হয় কনসার্ট। আর নগরবাউল জেমসের ‘ভিগি ভিগি’ দিয়ে শেষ হয় এই সংগীত আয়োজন।কনসার্ট ঘিরে গতকাল শনিবার দুপুর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাড়তে থাকে মানুষের ভিড়। প্রিয় ব্যান্ডের গান শুনতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য তরুণ-তরুণী। বেলা সাড়ে তিনটায় কনসার্ট শুরু হয়। ব্যান্ড মেকানিক্স ৪০ মিনিটের এক জমজমাট পরিবেশনায় মোট পাঁচটি গান পরিবেশন করে। ‘অপরাজেয়’ গান দিয়ে তাদের পরিবেশনা শুরু হয়। এরপর প্রয়াত ও সাবেক সদস্যদের স্মরণে তারা পরিবেশন করে ‘নিয়তি’। পাশাপাশি ‘ছিন্ন পৃষ্ঠা’, ‘শুভ্র শহর’ এবং তাদের প্রথম অ্যালবামের সুপারহিট গান ‘বিস্ময়’ গেয়ে দর্শকদের মাতায় ব্যান্ডটি।.মেকানিক্সের পর মঞ্চে ওঠে ব্যান্ড শিরোনামহীন। তারা পরিবেশন করে ‘পাখি’ গান। এরপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘দুর্গম গিরি কান্তার-মরু’। এরপর ‘মা’, ‘ইচ্ছে ঘুড়ি’ ও ‘এই অবেলায়’, ‘আবার হাসি’ গানগুলো পরিবেশন করা হয়। শিরোনামহীনের ‘এই অবেলায়’ সুরের মূর্ছনায় মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সমবেত হাজারো দর্শক কণ্ঠ মিলিয়ে এক অনন্য উন্মাদনা সৃষ্টি করেন।.শিরোনামহীনের পর মঞ্চে আসে আর্টসেল, ফিডব্যাক। ‘হারিয়ে তোমাকে’ দিয়ে শুরু হয় ওয়ারফেজের পরিবেশনা। একে একে তারা পরিবেশন করে ‘অসামাজিক’, ‘তোমাকে’, ‘জাত গেল’, ‘মহারাজ’, ‘পূর্ণতা’ ও ‘বসে আছি একা’। এরপর মঞ্চে ওঠে মাইলস, ‘জ্বালা জ্বালা’ দিয়ে পরিবেশনা শুরু করে শেষ হয় ‘ফিরিয়ে দাও’ দিয়ে।.রাত ১০টায় মঞ্চে ওঠেন আয়োজনের মূল আকর্ষণ নগরবাউল জেমস। মঞ্চে উঠেই জেমস বললেন ‘শুভরাত্রি ঢাকা, আই লাভ ইউ’। ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে’ শুরু হয় তাঁর পরিবেশনা। এরপর ‘দিওয়ানা’, ‘গুরু’, ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বাংলাদেশ’, ‘মীরা বাঈ’, তারায় তারায়’, ‘পাগলা হাওয়া’ পরিবেশন করেন। ‘ভিগি ভিগি’ দিয়ে শেষ হয় কনসার্ট। গানের বিরতিতে শ্রোতাদের ভালোবাসা বিলিয়েছেন জেমস। বারবার বলেছেন ‘তোমারা আমার জান, তোমরা আমার প্রাণ’।.কনসার্টে স্বাগত বক্তব্য দেন টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্যসচিব জুবায়ের আহমেদ বাবু। এরপর বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। তিনি বলেন, ‘সবাইকে আনন্দ দিতেই আমাদের এ আয়োজন। পাশাপাশি মানুষের মধ্যে বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ছড়িয়ে পড়ুক, সেটিও আমাদের প্রত্যাশা।’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘ভঙ্গুর একটি দেশকে আমরা টেনে তোলার চেষ্টা করছি। জনগণের ভোটে জয়ী হয়ে আমরা সরকার গঠন করেছি, আমরা হেরে যেতে আসিনি, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

Source: https://www.prothomalo.com/bangladesh/9btsmgpj1r

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে আরামকোর ভবনে হামলা, ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭২

১

‘আব্বা, আপনার বেতন আমার লাগবে না, শুধু আপনি হলেই হতো আমার’

২

ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, ৩ সন্দেহভাজন আটক

৩

নামের মিল হওয়ায় বিনা অপরাধে কারাগারে থাকা আলমাসকে মুক্তির নির্দেশ

৪

‘গাভিটি ছিল আমার একমাত্র সম্বল, এখন আমি দিশাহারা’

৫

শেখ হাসিনা ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে, এমনটা কখনোই হবে না: রিজভী

৬

উইগ্রো টেকনোলজিস: কৃষির সাথে, কৃষকের পাশে যে প্রতিষ্ঠান | এক বাংলাদেশ এক ইন্টারনেট

৭

আঁধার ঠেলে ২৮ বছর; খুলনায় প্রথম আলোর জন্মদিন উদ্‌যাপন

৮

ভালো বেতনে চাকরি আর উপযুক্ত পাত্রে বিয়ের আশ্বাস, পড়েন পাচারকারীদের ফাঁদে

৯

আড়াই শ বছরের বাণিজ্যের সাক্ষী

১০

জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

১১

গানে গানে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

১২

২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী

১৩

ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল জয়পুরহাট জেলা ছাত্রদল

১৪

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ এক আইনজীবীর

১৫

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি

১৬

টেস্টে কোন দেশের সর্বোচ্চ ইনিংস কার

১৭

ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা: গোলের সমস্যা কাটাতে মোরছালিনকে ফেরাতে চায় বাংলাদেশ

১৮

শ্যামাপূজা আজ

১৯

দেশের ভেতরে-বাইরে যেকোনো ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী

২০