এর আগে খুলনা বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক রহমাতুল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাবেক সহসভাপতি এম এম মাসুম বিল্যাহ। বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উত্তম মণ্ডল। সভাপতি স্বর্ণকমল রায় বলেন, ২৮ বছর ধরে প্রথম আলো আঁধারকে দূরে ঠেলে দিয়েছে। প্রথম আলো কখনো আঁধারে নিমজ্জিত হয় না। সে নিজেই নক্ষত্রের মতো স্বীয় আলোয় দীপ্যমান। যত দিন বেঁচে আছি তত দিন যেন প্রথম আলোর জন্মদিন দেখতে পাই।
অনুষ্ঠানের একপর্যায়ে খুলনা বন্ধুসভার ২০২৬ সালের সেরা পাঁচ বন্ধুর নাম ঘোষণা ও তাঁদের সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন ফারিয়া ঝিলাম, ইমন মিয়া, দ্বীপ মণ্ডল, শাম্মী আক্তার ও হাফিজুর রহমান।
শেষে অতিথিদের ধন্যবাদ জানান খুলনা বন্ধুসভার সাধারণ সম্পাদক ফারজানা যূথী।
যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা
Source: https://www.bondhushava.com/activities/a982g6gcqn
মন্তব্য করুন