১২ নভেম্বর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাজারে শীতের সবজির আগমনী বার্তা, ১০০ টাকায় কী কী কিনতে পারবেন

তাজুল ইসলামের বাজারের ব্যাগে একটি মাঝারি আকারের ফুলকপি আর আধা কেজি শিম। ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে আব্বাস আকন্দের সবজির দোকান থেকে আজ বৃহস্পতিবার সকালে এই দুই সবজি কিনতে তাঁর খরচ হয়েছে ৬৫ টাকা।এর মধ্যে ফুলকপি কিনেছেন ৩৫ টাকায়, আর আধা কেজি শিম কিনেছেন ৩০ টাকায়। এই বাজারের সঙ্গে আধা কেজি মুলা ও এক আঁটি লালশাক নিলে খরচ দাঁড়াবে ১০০ টাকা।ওই দোকানে আছে বাজারে আসা নতুন দেশি টমেটো ও আলু। বাজারের পরিকল্পনায় থাকলেও সেটি কেনেননি তাজুল। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন টমেটোর কেজি ১৪০ টাকা। আর নতুন আলুর কেজি ১২০ টাকা। এগুলো কিনলে অন্য বাজার আর করা যাবে না। কিছুদিন পর দাম কমলে তখন কিনব।’.এই ক্রেতার কেনাকাটার পর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজারের আরও কয়েকটি সবজির দোকান ঘুরে সবজির দরদামের খোঁজখবর নেওয়া হলো। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতের বিভিন্ন সবজির সরবরাহ বাড়ছে। এখন মূলত শীতের আগাম সবজি আসছে। এ কারণে দাম কিছুটা বেশি। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কিছুটা কমতে শুরু করেছে।বাজার ঘুরে দেখা যায়, বাজারে বর্তমানে প্রতি পিস বড় ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা, ছোট ও মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি ৩০–৩৫ টাকা, প্রতি কেজি মুলা ৪০–৫০ টাকা, শিম ৬০–৭০ টাকা ও বেগুন ৮০–১০০ টাকায় বিক্রি হচ্ছে।.বাজারভেদে অবশ্য দামের পার্থক্য থাকে। যেমন আজ মোহাম্মদপুর কৃষি মার্কেটে মাঝারি ফুলকপির দাম ছিল প্রতিটি ৩৫ টাকা। টাউন হল বাজারে একই আকারের ফুলকপি বিক্রি হচ্ছিল ৪০–৪৫ টাকায়।কৃষি মার্কেটের বিক্রেতা আব্বাস আকন্দ বলেন, ‘আমার এখানে ছোট আকারের ফুলকপির চাহিদা বেশি। বড় ফুলকপি কম এনেছিলাম। সব কটি বিক্রি হয়ে গেছে।’.দাম কমেছে যেসব সবজিরদুই বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শীতের সবজির সরবরাহ বাড়ায় বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে। যেমন বড় ফুলকপির দাম আগের চেয়ে ১০ থেকে ১৫ টাকা কমে আজ ৫০–৬০ টাকায় নেমেছে। বাজারে এখন নতুন আলু উঠতে শুরু করেছে। সপ্তাহ দেড়েক আগে নতুন আলুর কেজি ছিল ১৫০–১৬০ টাকা, যা এখন ১২০ টাকায় কেনা যায়। তবে আগের আলুর দাম প্রতি কেজি ২০–২৫ টাকা। কাঁচা মরিচের দাম ১২০ টাকা থেকে কমে ৬০–৮০ টাকা হয়েছে। মুলার দামও কমেছে।এ ছাড়া বর্তমানে প্রতি কেজি মুলা ৪০–৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ৬০–৭০ টাকা ছিল। বাজারে নতুন মৌসুমের দেশি টমেটো উঠতে শুরু করেছে। প্রতি কেজির দাম এখন ১২০ থেকে ১৩০ টাকা। আর আমদানি করা টমেটোর দাম ১১০–১২০ টাকা।.অন্যান্য সবজির দামও স্থিতিশীল রয়েছে। যেমন বর্তমানে প্রতি কেজি ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও ঝিঙে ৬০ টাকা করে এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।এ ছাড়া বিভিন্ন ধরনের শাকের মধ্যে প্রতি আঁটি পালংশাক ও লালশাক ২০–২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলা ও শর্ষেশাক ১৫ টাকা, পুঁইশাক ২০–৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা, কলমিশাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।

Source: https://www.prothomalo.com/business/economics/sus7tf2xl0

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত

১

বাজারে শীতের সবজির আগমনী বার্তা, ১০০ টাকায় কী কী কিনতে পারবেন

২

ঢাকার আদালত থেকে পালানো আসামি কাউসার খালার বাসায় ঘুমাচ্ছিলেন, গ্রেপ্তার করল পুলিশ

৩

ক্যানসার রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার

৪

নুসরাত তাবাসসুম বললেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব’

৫

দোজখের আগুন থেকে বাঁচার সবচেয়ে সহজ ৬ পথ

৬

নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

৭

ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?

৮

৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই

৯

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ হয় না কেন

১০

হারিয়ে গেছে জলপথের সেই জীবনচিত্র

১১

বৈরুতে সাবেক ইরাকি আইনপ্রণেতার মরদেহ উদ্ধার

১২

চেহারায় এত মিল! বলিউডের এই ৬ তারকার 'হলিউডতুতো' জমজ ভাইবোনদেরকে চেনেন কি

১৩

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

১৪

এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রল বোমা হামলার অভিযোগ

১৫

ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে যা জানা গেল

১৬

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

১৭

লি চ্যাং ডংয়ের সঙ্গে ১৯ বছর পর জিওন

১৮

কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে শফিকুর রহমান

১৯

গাছে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস

২০