২২ নভেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডাইনিং

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ছেলে ও মেয়েদের দুটি হলে ডাইনিং চালু রাখা হবে বলে জানানো হয়েছে।

আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০ নভেম্বর সন্ধ্যায় ভিসির সভাপতিত্বে প্রো-ভিসি, রেজিস্ট্রার ও প্রক্টরের উপস্থিতিসহ ডিনস কমিটির সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সময় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় এনে অনলাইনে ক্লাস কার্যক্রম চালু থাকবে।’

এর আগে নিরাপত্তার শঙ্কায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের (বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ও পরিচালনা পর্ষদ) সচিব মোরাদ হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছেন উপাচার্য সোহেল হাসান।

এতে বলা হয়, ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় জেলা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের মধ্যে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা, আন্দোলন ও বিভিন্ন সহিংস ঘটনার কারণে স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হচ্ছে। এর মধ্যে এক দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা মিছিল ও স্লোগান দেন।

Source: https://www.prothomalo.com/education/higher-education/2tdtwc8s0z

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিস ইউনিভার্সের ক্যাম্পে মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি

১

পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

২

টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

৩

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডাইনিং

৪

এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা আর ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না

৫

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

৬

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের

৭

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

৮

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

৯

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

১০

ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত

১১

মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের, বাহরাইন জানাল শিল্প স্থাপনায় হামলার কথা

১২

খিচুড়ি বিলাস: বাঙালির রসনায়, স্মৃতিতে ও আবেগে

১৩

কাকজোছনা

১৪

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

১৫

হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল

১৬

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

১৭

এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল

১৮

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল

১৯

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

২০