১০ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে ঝুলছে তালা

কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তবে তাকে এখনো আটক করতে পারেনি। তার বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর বাড়িতে তালা দিয়ে পরিবারের সদস্যরা চলে গেছেন। এদিকে ওই ঘটনার পর শহরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ।আজ সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে ওই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। সে শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় এক কিশোর পেছন থেকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সে আপাতত শঙ্কামুক্ত।.পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনার পর জেলা পুলিশ শহরে সাঁড়াশি অভিযান শুরু করেছে। কিশোর গ্যাংবিরোধী এই অভিযানে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক ঘণ্টায় ১৪ জনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড় থেকে তাদের আটক করা হয়। এরপর পুলিশের সদস্যরা জেলা পরিষদের রবীন্দ্র লালন উদ্যান পার্কে অভিযান চালায়। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পুলিশ।.এদিকে ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরের (অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নাম–পরিচয় প্রকাশ করা হলো না) বাড়িতেও অভিযান চালিয়েছে পুলিশ। তার বাড়ি কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোরেরা দুই ভাই। তার বাবা ও বড় ভাই প্রবাসে থাকেন। ওই কিশোর মায়ের সঙ্গে বাড়িতে থাকে। ঘটনার পর বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে গেছে তারা। পুলিশ বলছে, ওই কিশোর একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।.কলবেল চেপে বাসার সামনে অপেক্ষায় ছিল স্কুলছাত্রী, পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত.কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দিতে বলা হয়েছে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। অভিযুক্ত কিশোরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।প্রণব কুমার সরকার আরও বলেন, মেয়েটির সঙ্গে এখনো কথা বলা সম্ভব হয়নি। পরিবারও ঘটনার বিষয়ে কিছু বলতে পারছে না। মেয়েটি একটু সুস্থ বা স্বাভাবিক হলে মঙ্গলবার নারী পুলিশ সদস্যদের মাধ্যমে কথা বলা হবে।ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথম আলোকে বলেন, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের খবর পাওয়ার পরপরই তিনি হাসপাতালে গিয়ে দেখা করেছেন। নিয়মিত খোঁজখবর রাখছেন। কয়েকজন অভিভাবক যোগাযোগ করেছিলেন, তাঁরা প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করবেন। মঙ্গলবার স্কুলে গিয়ে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/pqcdelhxpe

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

১

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার

২

সাত জেলায় গাড়িতে আগুন, ফরিদপুরে বাসচালকের মৃত্যু ও অন্যান্য খবর

৩

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, একজনের মৃত্যু

৪

এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে?

৫

সন্ধ্যায় সারা দিনের খবর

৬

মামলা যখন ফাইল হয়, কখনো গায়ে ‘রাজনৈতিক’ লেখা থাকে না: আইনমন্ত্রী

৭

‘আমরা পালাইনি’

৮

মাহাতোদের ভাষা বাঁচিয়ে রাখতে গড়ে উঠেছে কুড়মালি ভাষার পাঠশালা

৯

বাংলা কিউআর: একটি কোডে সব ব্যাংকের লেনদেন হয় কীভাবে

১০

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় আমিনুল ইসলাম

১১

চীন-বাংলাদেশ বৃত্তি কর্মসূচি: ৫০ বছর পর বেইজিংয়ে বন্ধুদের আবেগঘন পুনর্মিলন

১২

গ্রাফিকস কার্ড কেনার সময়…

১৩

রংপুরের নদীতে বৈরালি মাছের রাজত্ব

১৪

যে শহরে ১০০ বছরেও কেউ ফেরেনি

১৫

খয়রা শিকরে প্যাঁচার গল্প

১৬

মেসি কতগুলো টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন

১৭

আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, জার্মানি—কবে, কখন খেলা

১৮

পুরুষের চেয়ে নারীদের কি বেশি শীত লাগে

১৯

‘এত সুখ যে সইবো কেমনে’,লিখেছেন সুনেরাহ্, ইধিকার প্রশ্ন, ‘বেশি উজ্জ্বল?’

২০