১১ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তিন সদস্য। এ ঘটনায় পুলিশের এক সোর্সও আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন ডিবির উপপরিদর্শক (এসআই) জনি ও জিহাদ এবং কনস্টেবল ইমরান। তবে আহত সোর্সের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।.গতকাল রাত ১১টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে সেখানে কিছু লোক জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হয়। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাঁরা পুলিশ সুপারের কার্যালয়ে যান।জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে জানিয়ে ফয়সাল মাহমুদ বলেন, গতকাল রাত পর্যন্ত জড়িত কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের একজন সোর্সও ছিলেন। সেখানে কয়েকজন ব্যক্তির সঙ্গে পুলিশ সদস্যদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এতে পুলিশের তিন সদস্য ও সোর্স আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন।আহত পুলিশ সদস্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান।.বিষয়টি জানানো হলে হয়তো অপ্রীতিকর ঘটনাটি ঘটত না। কারণ, পুলিশ সাদাপোশাকে ছিল। তাঁদের সঙ্গে যদি কোনো শিক্ষক থাকতেন, তাহলে ভালো হতো। সব মিলিয়ে বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। কারা এবং কী ঘটিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।আবদুল লতিফ, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ .এদিকে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ প্রথম আলোর কাছে জানান, পুলিশকে আগেই কলেজ চত্বরের কয়েকটি জায়গায় মাদকবিরোধী অভিযান চালাতে বলা হয়েছিল। অভিযানের সময় তাঁকে বা উপাধ্যক্ষকে জানানোর অনুরোধও করা হয়েছিল। কিন্তু পুলিশ অভিযান চালালেও তাঁদের জানানো হয়নি।.অধ্যক্ষের ভাষ্য, বিষয়টি জানানো হলে হয়তো অপ্রীতিকর ঘটনাটি ঘটত না। কারণ, পুলিশ সাদাপোশাকে ছিল। তাঁদের সঙ্গে যদি কোনো শিক্ষক থাকতেন, তাহলে ভালো হতো। সব মিলিয়ে বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। কারা এবং কী ঘটিয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।সংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/ip83t2mg4l

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্ট ঢাকায় বিক্রি হলো অর্ধেকের বেশি কাজ, সবচেয়ে দামি শিল্পকর্মটির মূল্য কত

১

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত

২

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে

৩

৫০ হাজার টাকা বেতন হলে ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক, আবেদন করবেন কীভাবে

৪

নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হয়েও কি ইরানে আবার হামলার সিদ্ধান্ত নিতে পারবেন

৫

হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

৬

সাবেক দুই সেনা কর্মকর্তা আবারও রিমান্ডে

৭

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ যুবককে পুলিশে দিলেন ছাত্রদল নেতা

৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

কর্মচারী সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

১০

হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান

১১

রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার

১৩

সাত জেলায় গাড়িতে আগুন, ফরিদপুরে বাসচালকের মৃত্যু ও অন্যান্য খবর

১৪

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, একজনের মৃত্যু

১৫

এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে?

১৬

সন্ধ্যায় সারা দিনের খবর

১৭

মামলা যখন ফাইল হয়, কখনো গায়ে ‘রাজনৈতিক’ লেখা থাকে না: আইনমন্ত্রী

১৮

‘আমরা পালাইনি’

১৯

মাহাতোদের ভাষা বাঁচিয়ে রাখতে গড়ে উঠেছে কুড়মালি ভাষার পাঠশালা

২০