১২ নভেম্বর ২০২৬, ২:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে যা জানা গেল

রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল তাঁকে আটক করে। পরে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। লিটন মাহমুদকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, লিটন মাহমুদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।.ডিবির এই কর্মকর্তা এই স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি। তবে গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লিটন মাহমুদের বিরুদ্ধে চাঁদাবাজি, কিশোর গ্যাংকেন্দ্রিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।ডিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন ধরেই তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। আটকের পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বুধবার তাঁকে আদালতে হাজির করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের পর পৌঁছানোয় তাঁকে আদালতে হাজির করা যায়নি।.ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার.পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার ফুটপাত, প্রতিষ্ঠান, মার্কেট ও স্ট্যান্ড থেকে চাঁদাবাজির সঙ্গে যুক্ত ব্যক্তিদের একাধিক তালিকা করেছে ডিএমপি। এসব তালিকায় মোহাম্মদপুর এলাকার চাঁদাবাজ হিসেবে লিটন মাহমুদের নাম রয়েছে।সর্বশেষ ডিএমপির করা ৫৪৫ জন চাঁদাবাজের তালিকায় পুলিশের তেজগাঁও বিভাগের ১৫৫ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে মোহাম্মদপুর এলাকার চাঁদাবাজ হিসেবে লিটন মাহমুদের নাম ওপরের দিকে রয়েছে।.ডিএমপির একটি চাঁদাবাজি তালিকায় লিটন মাহমুদ সম্পর্কে বলা হয়, তিনি মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের খেলার মাঠ সংলগ্ন এলাকায় দোকান বসিয়ে চাঁদা উত্তোলন করেন। প্রতিটি দোকান থেকে ৩০০ থেকে ৪০০ টাকা করে চাঁদা নেন। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ–সংযোগ দিয়ে দোকানপ্রতি ৫০ টাকা করে আদায় করেন। এসব কাজে জসিম, শামীম, মামুন, রনিসহ কয়েকজন তাঁকে সহযোগিতা করেন।গ্রেপ্তার অভিযানে থাকা ডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, চাঁদাবাজি নিয়ে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার করা একাধিক তালিকার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তালিকায় থাকা অন্যদেরও পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হবে।.ডিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই গণ–অভ্যুত্থানের পর থেকে মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা, জেনেভা ক্যাম্প, কৃষি মার্কেট ও বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে লিটন মাহমুদের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে ভুক্তভোগীরা তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ করে আসছিলেন।এ ছাড়া মোহাম্মদপুর এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা ও সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জেনেভা ক্যাম্পকেন্দ্রিক বিভিন্ন অপরাধের সঙ্গেও তাঁর জড়িত থাকার অভিযোগ পেয়েছে ডিবি।ডিবি সূত্রের তথ্য অনুযায়ী, চাঁদাবাজি, সহিংসতা ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগে মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন থানায় লিটন মাহমুদের বিরুদ্ধে অন্তত ১৭টি মামলার তথ্য পেয়েছে তারা। এর বাইরে কিছু রাজনৈতিক মামলাও রয়েছে। তবে একটি বেসরকারি হাসপাতালে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/zjqgajya8x

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রল বোমা হামলার অভিযোগ

১

ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে যা জানা গেল

২

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

৩

লি চ্যাং ডংয়ের সঙ্গে ১৯ বছর পর জিওন

৪

কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে শফিকুর রহমান

৫

গাছে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস

৬

ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি

৭

কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি

৮

এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির প্রধান সুবিধাগুলো কী কী

৯

অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী

১০

৮টি পিস্তল নিয়ে ভিডিও ভাইরাল সেই বুলেট হৃদয় গ্রেপ্তার

১১

১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

১২

নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি

১৩

এপেক্স ফুটওয়্যারের ‘এগারো এগারো’ প্রচারণা কী, ক্রেতারা কী সুবিধা পান

১৪

বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প

১৫

সুন্দরবননির্ভর মাহাতো জনগোষ্ঠীর জীবনধারা

১৬

বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, মরদেহ বাড়িতে পৌঁছালে মারা যান বাবাও

১৭

আর্ট ঢাকায় বিক্রি হলো অর্ধেকের বেশি কাজ, সবচেয়ে দামি শিল্পকর্মটির মূল্য কত

১৮

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত

১৯

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে

২০