২৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই

এলাম, দেখলাম, বাজেভাবে হার মানলাম—টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের গল্প এটাই।সেই গল্প শুধুই দক্ষিণ আফ্রিকাতেই নয়, লেখা হয় বাংলাদেশের মাটিতেও। দুই দল এ পর্যন্ত যে ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে, তার ১৬টিতেই জয়ী দলের নাম দক্ষিণ আফ্রিকা। অন্য দুটি ম্যাচ ড্র হওয়ার বড় কারণ বৃষ্টি।এই দুই দল যখন লাল বলের ক্রিকেটে মুখোমুখি হয়, উইকেটের ধরন নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় উইকেটকে মনে হয় ব্যাটিং-স্বর্গ। আবার বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে, ব্যাটসম্যানদের জন্য উইকেট হয়ে ওঠে পুরোপুরি নরক। সর্বশেষ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসটা অবশ্য ব্যতিক্রম। বাংলাদেশ করে ফেলেছিল ৪০০ রান। তবে ব্যতিক্রম তো ব্যতিক্রমই, এরপর বাংলাদেশ ফিরে আসে নিজেদের পরিচিত চেহারায়। দক্ষিণ আফ্রিকায় আরেকটি সিরিজ শেষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথই সবচেয়ে একতরফা কি না, সেই প্রশ্নটা করাই যায়। .দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দুর্দশা কতটা ভয়াবহ, সেটি বোঝাতে একটি সংখ্যাই যথেষ্ট— ১৯.১০। টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে এটি বাংলাদেশের ব্যাটিং গড়। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ প্রতি ১৯.১ রানে একটি উইকেট হারিয়েছে। ১৫০ বছর ছুঁই ছুঁই টেস্ট ইতিহাসে কমপক্ষে পাঁচবার মুখোমুখি হয়েছে যেসব দল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এই গড়ই সবচেয়ে বাজে। ৪৫ জোড়া দল এখন পর্যন্ত পাঁচবারের বেশি মুখোমুখি হয়েছে টেস্টে। আফগানিস্তান ও জিম্বাবুয়ে ছাড়া যেখানে বাকি ৪৪টি দ্বৈরথই টেস্ট ক্রিকেটের প্রথম ১০ সদস্যের মধ্যে।.কোনো একটি দলের বিপক্ষে বাজে ব্যাটিং গড়ের এই হিসাবে বাংলাদেশের ঠিক ওপরে আছে জিম্বাবুয়ের নাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই দলটির ব্যাটিং গড় ২১.২৪।বিপরীত পরিসংখ্যানেও সবার ওপরে দক্ষিণ আফ্রিকা। টেস্টে কোনো দলের বিপক্ষে সবচেয়ে বেশি ব্যাটিং গড় জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৫৬.২৬। বাংলাদেশের বিপক্ষে ৫৩.৮৯ গড় নিয়ে দুইয়েও দক্ষিণ আফ্রিকা। .নভেম্বরেই প্রথম, নভেম্বরেই ৫০, নভেম্বরেই বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি.ঘরে ভালো মুমিনুল বাইরে কেন অন্য রকম.দুই দলের ব্যাটিং গড়ের পার্থক্য হিসাব করলে সবচেয়ে একতরফা টেস্ট দ্বৈরথের একটা ধারণা পাওয়া যায়। অল্প ব্যবধানে সেই তালিকার দুইয়ে থাকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট দ্বৈরথ। দুই দলের ব্যাটিং গড়ের পার্থক্য ৩৪.৭৯। ০.২৩ গড়ের পার্থক্যে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে লড়াই। এই হিসাবের তিনে ও চারেও আছে বাংলাদেশের নাম। বাংলাদেশ ও ভারতের গড়ের পার্থক্য ২৮.২৭, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ২৫.২৮।.টেস্টে বাংলাদেশ সব মিলিয়ে উইকেটপ্রতি রান তুলেছে ২৫.৫১ গড়ে। মাত্র ১৩টি টেস্ট খেলা আয়ারল্যান্ডই শুধু এই রেকর্ডে বাংলাদেশের পেছনে (২৪.৪৫)। বোলিং গড়ে অবশ্য বাংলাদেশই সবচেয়ে বাজে। বাংলাদেশের বোলিং গড় ৪১.৮৬। দশমিকের পার্থক্যে বাংলাদেশের ঠিক ওপরে আয়ারল্যান্ড (৪১.৬১)।.দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’

Source: https://www.prothomalo.com/sports/cricket/55apitce3w

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে প্রাণীকে ‘অমর’ বলছে বিজ্ঞান

১

এআই, সিনেমা আর নতুন দিনের গল্প

২

কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

৩

কলকাতায় বিশ্বখ্যাত কমিউনিস্ট নেতাদের নামে থাকা সড়কের নাম পাল্টাচ্ছে বিজেপি সরকার

৪

ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন, শেয়ারের দাম কত

৫

গঙ্গাচুক্তি না হলে ভারতেরই কেন ক্ষতি বেশি

৬

পঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছা

৭

সিসিটিভিতে ধরা পড়ল নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা

৮

সেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকের

৯

ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন

১০

রহমতগঞ্জ পার্কের পাশে সিটি করপোরেশনের ভবনে রাতভর জুয়ার আসর !

১১

দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই

১২

ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদ

১৩

সন্তানকে কি ‘ত্যাজ্যপুত্র’ করা যায়, অবাধ্য হলে করণীয় কী

১৪

হরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসি

১৫

মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত

১৬

খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা

১৭

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি

১৮

ট্রাম্পের পুতিনকে বন্ধু বলাটা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

১৯

মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে

২০