বার্তা বিভাগ
১১ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানী যাত্রাবাড়ী থানাধীন— সকাল থেকে গভীর রাত— অন্ধকার বাণিজ্য

 

স্টাফ রিপোর্টার | ঢাকা

রাজধানীর ডিএমপি পুলিশের ওয়ারী বিভাগের অধীন যাত্রাবাড়ী থানার দক্ষিণ সায়েদাবাদ এলাকা—দিনের আলোয় ব্যস্ত জনপদ, কিন্তু রাত নামলেই বদলে যায় চিত্র। অভিযোগ উঠেছে, মীর সিরামিক্স ভবনের ঠিক পেছনে শাহীন মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় দীর্ঘদিন ধরে চলছে সংঘবদ্ধ জুয়া ও মাদক কারবার।

অনুসন্ধানে জানা যায়, দক্ষিণ সায়েদাবাদের মীর সিরামিক্স ভবনের পেছনে শাহীন মিয়ার বাড়ির দ্বিতীয় তলা যেন একটি অদৃশ্য কারখানা। অভিযোগ অনুযায়ী, সকাল থেকেই শুরু হয় প্রস্তুতি—ঘর গোছানো, টেবিল সাজানো, মাদক মজুত। দিনের আলোয় জানালা বন্ধ, দরজা আধা খোলা—সবই নিঃশব্দ।

বিকেল গড়াতেই বদলে যায় দৃশ্য। একে একে ঢুকতে থাকে অপরিচিত মুখ। সন্ধ্যার পর দরজা বন্ধ হলে ভেতরে শুরু হয় তাসের ঠকঠক শব্দ, জুয়ার টাকার বান্ডিলের হিসাব আর মাদকের ঝাঁঝালো গন্ধ।

রাত গভীর হলে চিত্র আরও ভয়াবহ। অভিযোগ আছে, তখনই পুরো নিয়ন্ত্রণ নেয় রব ও বাচ্চু গং। আন্ডার বাহার, তাসের আসর, মাদক সেবন—সব চলে একসাথে। গভীর রাত পর্যন্ত চলে এই ‘অন্ধকার বাণিজ্য’, যেন আইন এখানে কেবল দূরের দর্শক।

ভোরের আগেই আবার নীরবতা। সব প্রমাণ গুটিয়ে ফেলা হয়, দরজা বন্ধ, জানালা আঁটসাঁট। সকাল হলে এলাকাবাসীর চোখে পড়ে শুধু একটি সাধারণ বাড়ি—কিন্তু ভেতরে লুকিয়ে থাকে রাতভর চলা অপরাধের ছাপ।

প্রশ্ন একটাই:

যাত্রাবাড়ী থানার নাকের ডগায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলা এই অভিযোগের দায় নেবে কে ?

এদিকে স্থানীয় একাধিক বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীর দাবি, রব ও বাচ্চু গং নামের একটি চক্র ওই ভবনের দ্বিতীয় তলা নিয়ন্ত্রণ করে আসছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সেখানে আন্ডার বাহার, তাস, জুয়া এবং মাদক সেবন ও বেচাকেনা চলে প্রকাশ্যেই।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যার পর বাইরের লোকজন ভিড় জমাতে থাকে শাহীন মিয়ার বাড়ির ২য়তলায় । দরজা বন্ধ থাকলেও ভেতর থেকে উচ্চস্বরে চিৎকার, জুয়ার টাকার দর কষাকষি এবং মাদক সেবনের দৃশ্য স্পষ্ট বোঝা যায়। অভিযোগ আছে, এই চক্রের সঙ্গে যুক্তদের অনেকেই পেশাদার জুয়াড়ি ও মাদক কারবারি।

এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,

> “আমরা পরিবার নিয়ে আতঙ্কে থাকি। রাত হলেই এলাকায় অচেনা লোকের আনাগোনা বেড়ে যায়। কিছু বললে হুমকি দেয়।”

❓ যাত্রাবাড়ী থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ—এতসব কর্মকাণ্ড চললেও যাত্রাবাড়ী থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যকর কোনো অভিযান চোখে পড়ছে না।।এলাকাবাসীর প্রশ্ন, যাত্রাবাড়ী থানার নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির মাঝেই কীভাবে এমন অবৈধ কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলতে পারে?

আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগ প্রমাণিত হলে শুধু পরিচালনাকারীরাই নয়, বাড়ির মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

📢 স্থানীয় এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন –

এলাকাবাসী দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তাদের আহ্বান—ডিএমপি কমিশনার, ওয়ারী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন কোন কিছু হলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই জানান তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১০

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১১

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১২

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৩

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৪

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৫

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৬

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৭

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

১৮

পাহাড়ে বাহারি ফুল

১৯

গ্রাহকবান্ধব সুদের হার ও দ্রুত অনুমোদন সুবিধা

২০