২৮ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাবি আইবিএতে এমসিপিএস কোর্স, কোর্স ফি ৩২ হাজার, ভর্তিতে যা যা করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) তাদের নিয়মিত ৬ সপ্তাহ মেয়াদি ম্যানেজেরিয়াল কমিউনিকেশন ফর প্রফেশনাল সাকসেস (এমসিপিএস) সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেশাগত জীবনে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে এ কোর্স। কর্মক্ষেত্রে কার্যকরভাবে বার্তা প্রদান, লিখিত ও মৌখিক যোগাযোগ কৌশল এবং আচরণগত ও প্রযুক্তিগত যোগাযোগের মাধ্যমে পেশাগত সাফল্য অর্জনে সহায়তার জন্য এই কোর্সটি সাজানো হয়েছে।.যেনতেনভাবে চলছে কারিগরি শিক্ষা, ছয় শতাধিক প্রতিষ্ঠানে ভোকেশনাল শুধু কাগজেই.কোর্সের বৈশিষ্ট্য ও সময়সূচি—আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই সার্টিফিকেট কোর্সে মোট ১২টি ক্লাস অনুষ্ঠিত হবে (প্রতি ক্লাসের সময়কাল ৩ ঘণ্টা)। কর্মজীবীদের সুবিধার কথা মাথায় রেখে ক্লাসগুলো শুধু শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। কোর্সটি দুটি সেকশনে ভাগ করা হয়েছে: সেকশন এ সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ এবং বেলা ২:১৫ থেকে বিকেল ৫:১৫ পর্যন্ত। আর সেকশন বি সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ এবং বেলা ২:১৫ থেকে বিকেল ৫:১৫ পর্যন্ত। প্রার্থীদের পছন্দ এবং আসনের প্রাপ্যতার ওপর ভিত্তি করে যেকোনো একটি সেকশনে ভর্তি নেওয়া হবে।.ভিসা স্থগিত, ক্ষতিগ্রস্ত দেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়ের যে নতুন উদ্যোগ.আবেদনের যোগ্যতা ও নির্বাচনপ্রক্রিয়া—যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারীরা এতে আবেদন করতে পারবেন। পাশাপাশি ভালো সংস্থায় কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (তবে ব্যতিক্রমী ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা শিথিলযোগ্য)। আগামী ১৪ আগস্টের মধ্যে প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন।.প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের সাক্ষাৎকার বা ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। কোর্স ফি বাবদ মোট ৩২ হাজার টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে প্রদান করতে হবে।.প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নীতিমালা ও পে স্কেল নিয়ে প্রতিমন্ত্রী যা বললেন.অ্যাসেসমেন্ট ও সার্টিফিকেট—শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্ট, কেস স্টাডি এবং পরীক্ষার মাধ্যমে। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রদান করা হবে। তবে সনদ পাওয়ার জন্য ক্লাসে কমপক্ষে ৭০% উপস্থিতি থাকা বাধ্যতামূলক। আইবিএর অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর পাশাপাশি করপোরেট জগতের শীর্ষস্থানীয় প্রধান নির্বাহী কর্মকর্তারা এতে সেশন পরিচালনা করবেন।যোগাযোগ—ভর্তিসংক্রান্ত অতিরিক্ত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের ৪০২ নম্বর কক্ষে (৪র্থ তলা) কিংবা ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের নম্বরে (+৮৮০১৭৬৬৯৯৩৩৯০, +৮৮০১৭২৬৮৮৫৩২৯) যোগাযোগ করা যাবে। বিস্তারিত

Source: https://www.prothomalo.com/education/admission/vy0pfpqx7c

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি বেতনকাঠামো অনুমোদন

ভূমি অফিসের হাজিরা খাতায় কর্মকর্তাদের আগাম স্বাক্ষর পেলেন প্রতিমন্ত্রী

পদ্মা সেতুর দুই পাশের রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, ৮ যাত্রী আহত

ভিকারুননিসায় একাদশে ভর্তি, আবেদন শুরু ২ সেপ্টেম্বর, মোট আসন ২৪১০

স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

কাঠগড়ায় যখন ‘প্রেমের গল্প’

হয়ে গেল ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব

বর্তমান সরকারের সময়ও গুমের অভিযোগ, নতুন বিল নিয়ে ভুক্তভোগীর স্বজনদের ক্ষোভ

‘ওই সাংবাদিক তোর বাড়ি কই’ বলে সাংবাদিককে মারধর শ্রমিকদল নেতার

মেছো বিড়াল নিয়ে মানুষকে কেন সচেতন করছে চুয়াডাঙ্গার সংগঠন ‘পানকৌড়ি’

১০

আঁধার গলির জীবন পেরিয়ে আলোর ঠিকানায় ভাসমান যৌনকর্মীরা

১১

সেন্ট মার্টিনে একের পর এক রিসোর্ট নির্মাণ, নেপথ্যে কারা?

১২

সাদিয়ার স্বপ্ন শিক্ষক হওয়ার

১৩

শিক্ষার্থীদের মানসিক যত্নে সেমিনার

১৪

কেচাপ আবিষ্কারের গল্প

১৫

সাতক্ষীরায় ঘেরের নোনাপানিতে নষ্ট হচ্ছে খেতের ধানের চারা

১৬

মাত্র ৩ বছর বয়সে হয়েছিলেন বিশ্বের কনিষ্ঠতম রাজা, ৩৪ বছরেই কীভাবে মারা গেলেন উগান্ডার ওয়ো

১৭

ই চিং: ‘পরিবর্তনের বই’

১৮

দুধ দিয়ে গোসল করে যুবক বললেন, ‘অনেক কষ্ট পেয়েছি, ভালোবাসা থেকে সরে আসছি’

১৯

নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন, সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

২০