২৫ আগস্ট ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলিম ভর্তিতে নীতিমালা প্রকাশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের

মাদ্রাসার আলিম শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তিতে নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর সময়সূচি প্রকাশ করা হয়েছে। ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’ অনুযায়ী এ সূচি প্রণয়ন করা হয়। আজ মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে ভর্তির ওয়েবসাইট প্যানেলে লগইন করে রেজিস্ট্রেশনের সব কাজ সম্পন্ন করতে হবে।.একাদশ শ্রেণির ভর্তিতে সর্বোচ্চ ফি ৮৫০০, শহর-গ্রামের কোন ধরনের প্রতিষ্ঠানে কত ফি.মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারিকৃত ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’ অনুসরণ করতে হবে বলে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। .একাদশে ভর্তিতে নীতিমালা: ২ সেপ্টেম্বর আবেদন, কোটা ৭%, জিপিএ সমান হলে যেভাবে মেধাক্রম.শিক্ষার্থীদের বিনা মূল্যে জেমিনাই প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে পাবেন.নীতিমালা অনুযায়ী, আলিম ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুসংক্রান্ত সিডিউল প্রকাশ করা হলো। আগামী ২ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তিসংক্রান্ত পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফল পাওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে। একইভাবে ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সবশেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।

Source: https://www.prothomalo.com/education/admission/9o6560k2jz

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের

১

ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু

২

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি

৩

পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ

৪

২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন

৫

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

৬

বিদায়, জান্থি!

৭

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য

৮

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

৯

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

১০

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

১১

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

১২

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

১৩

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১৪

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

১৫

ছিনতাইকারীর কবলে এক রাত

১৬

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১৭

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

১৮

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১৯

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

২০