৩১ আগস্ট ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিকারুননিসায় একাদশে ভর্তি, আবেদন শুরু ২ সেপ্টেম্বর, মোট আসন ২৪১০

রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে মোট ২ হাজার ৪১০ আসনে ছাত্রী ভর্তি নেওয়া হবে।আজ রোববার (৩১ আগস্ট ২০২৬) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, আগামী ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। প্রাথমিক নিশ্চায়নের সময় নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। অনলাইনে আবেদন করতে শিক্ষার্থীদের ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েব লিংক ব্যবহার করতে হবে।.ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ একাদশে ভর্তিতে অন্য প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান (বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম) বিভাগে ন্যূনতম জিপিএ ৫, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.৫০ এবং মানবিক বিভাগে ৩.৫০ থাকতে হবে।.মোট আসন কত—বিজ্ঞান (বাংলা ভার্সন) বিভাগে ১ হাজার ৫৩০টি, বিজ্ঞান (ইংরেজি ভার্সন) বিভাগে ৩২০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৮০টি আসন রয়েছে।.সেন্ট গ্রেগরী কলেজে একাদশে ভর্তিতে পরীক্ষা, আবেদন শুরু ১ সেপ্টেম্বর, আসন ৫৬০.আবেদনে কত জিপিএ প্রয়োজন—ভর্তি আবেদনের ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান (বাংলা মাধ্যম) ও বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) বিভাগে ন্যূনতম জিপিএ ৫ এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ ৩ নির্ধারণ করা হয়েছে।অন্য প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান (বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম) বিভাগে ন্যূনতম জিপিএ ৫, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.৫০ এবং মানবিক বিভাগে ৩.৫০ থাকতে হবে।.নটর ডেম কলেজে ভর্তি: বাড়ল ফি, ‘ও’ লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০.আবেদন ও ভর্তি ফি—একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে শিক্ষার্থীদের ২২০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। নির্ধারিত ফি সোনালী পেমেন্ট গেটওয়ে, SSLCommerz এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে আবেদন করা যাবে।মেধাতালিকা প্রকাশের পর প্রাথমিক নিশ্চায়নের জন্য ৩৪০ টাকা ফি পরিশোধ করতে হবে। প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হওয়ার পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন প্রক্রিয়ায় ভর্তি সম্পন্ন হবে।.বিজ্ঞান (বাংলা ভার্সন) বিভাগে ১ হাজার ৫৩০টি, বিজ্ঞান (ইংরেজি ভার্সন) বিভাগে ৩২০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৮০টি আসন রয়েছে।.বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তৃতীয়/চতুর্থ বিষয় হিসেবে উচ্চতর গণিত নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি জীববিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয় নেওয়ার সুযোগ থাকবে।.ঢাবি আইবিএতে পোশাক ব্যবসায় পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, নেই টিউশন ফি.কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিশ্চায়ন করতে ব্যর্থ হলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের কোটাও কার্যকর হবে না।এ ছাড়া নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।.হলি ক্রস কলেজে একাদশে ভর্তি, আসন ১৩৩০, দেখুন আবেদনের বিস্তারিত

Source: https://www.prothomalo.com/education/admission/305jgdtwe3

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি অফিসের হাজিরা খাতায় কর্মকর্তাদের আগাম স্বাক্ষর পেলেন প্রতিমন্ত্রী

পদ্মা সেতুর দুই পাশের রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, ৮ যাত্রী আহত

ভিকারুননিসায় একাদশে ভর্তি, আবেদন শুরু ২ সেপ্টেম্বর, মোট আসন ২৪১০

স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

কাঠগড়ায় যখন ‘প্রেমের গল্প’

হয়ে গেল ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব

বর্তমান সরকারের সময়ও গুমের অভিযোগ, নতুন বিল নিয়ে ভুক্তভোগীর স্বজনদের ক্ষোভ

‘ওই সাংবাদিক তোর বাড়ি কই’ বলে সাংবাদিককে মারধর শ্রমিকদল নেতার

মেছো বিড়াল নিয়ে মানুষকে কেন সচেতন করছে চুয়াডাঙ্গার সংগঠন ‘পানকৌড়ি’

আঁধার গলির জীবন পেরিয়ে আলোর ঠিকানায় ভাসমান যৌনকর্মীরা

১০

সেন্ট মার্টিনে একের পর এক রিসোর্ট নির্মাণ, নেপথ্যে কারা?

১১

সাদিয়ার স্বপ্ন শিক্ষক হওয়ার

১২

শিক্ষার্থীদের মানসিক যত্নে সেমিনার

১৩

কেচাপ আবিষ্কারের গল্প

১৪

সাতক্ষীরায় ঘেরের নোনাপানিতে নষ্ট হচ্ছে খেতের ধানের চারা

১৫

মাত্র ৩ বছর বয়সে হয়েছিলেন বিশ্বের কনিষ্ঠতম রাজা, ৩৪ বছরেই কীভাবে মারা গেলেন উগান্ডার ওয়ো

১৬

ই চিং: ‘পরিবর্তনের বই’

১৭

দুধ দিয়ে গোসল করে যুবক বললেন, ‘অনেক কষ্ট পেয়েছি, ভালোবাসা থেকে সরে আসছি’

১৮

নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন, সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

১৯

ভেনেজুয়েলায় ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল তেলের দখল পাচ্ছে যুক্তরাষ্ট্র

২০