১১ আগস্ট ২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৭৭

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৭৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ধসে পড়েছে বেশ কিছু ভবন। সোমবার স্থানীয় সময় সকালে দেশটির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।ভূমিকম্পে বিধ্বস্ত বিভিন্ন ভবনের নিচে অনেক মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো দ্রুত উদ্ধারকাজ চালাতে সর্বাত্মক চেষ্টা করছে। দেশজুড়ে ঘোষণা করা হয়েছে জাতীয় জরুরি অবস্থা।ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে কয়েক শ কিলোমিটার দূরে হলেও রাজধানী বোগোটা পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানেও মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ভূমিকম্পের সময় শহরের বিভিন্ন ভবন ও গাড়ির অ্যালার্ম বেজে ওঠে।.যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও কলম্বিয়ার ভূতাত্ত্বিক সংস্থার তথ্যমতে, কলম্বিয়ার চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌরসভার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। রাজধানী বোগোটা থেকে ওই এলাকা প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা নিজেই জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। রাজধানী বোগোটায় জাতীয় দুর্যোগ সংস্থার সমন্বিত কমান্ড পোস্ট থেকে তিনি কার্যক্রম পরিচালনা করবেন।এসপ্রিয়েলা বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষের সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। ৪৮ বছর বয়সী দে লা এসপ্রিয়েলা গত শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রও কলম্বিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।.ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কফি উৎপাদনের জন্য পরিচিত পর্যটন অঞ্চল এহে কাফেতেরোর পেরেইরা ও মানিসালেস শহরে বেশ কিছু ভবন ধসে পড়েছে। মেদেয়িন শহরে জরুরি সাইরেন বেজে উঠলে বাসিন্দারা ঘর ছেড়ে বেরিয়ে আসেন। তাঁদের কেউ পাজামা পরে, কেউ গায়ে শুধু তোয়ালে জড়িয়ে বাইরে বের হন। শহরটিতে কোনো ভবন পুরোপুরি ধসে পড়ার খবর পাওয়া যায়নি। শহরের মেট্রোর স্বাভাবিক চলাচল বন্ধ রাখা হয়েছে। আশপাশের ছোট শহরগুলোতেও ছাদ ধসে পড়া ও দেয়ালে ফাটল ধরার খবর পাওয়া গেছে।বোগোটার দক্ষিণ-পশ্চিমে কালি শহরে অন্তত ২৫টি ভবন ধসে পড়েছে। বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, রিসারালদা প্রদেশে ৪২ জন, ভায়েই দেল কাওকা প্রদেশে ২৭ জন, চোকো প্রদেশে ৪ জন, মানিসালেস শহরে ৩ জন এবং অ্যানতিওকিয়া প্রদেশে ১ জন নিহত হয়েছেন।.কলম্বিয়ার ভূমিকম্পের কম্পন প্রতিবেশী ইকুয়েডর ও ভেনেজুয়েলাতেও অনুভূত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার তাচিরা রাজ্য ও বারকিসিমেতো শহরের বাসিন্দারা কম্পন অনুভব করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে স্থানীয় কর্তৃপক্ষ।এর আগে গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ৬ হাজারের বেশি মানুষ নিহত হন এবং শত শত ভবন ধ্বংস হয়।

Source: https://www.prothomalo.com/world/south-america/rzvlgtf26i

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

২

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

৩

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

৪

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

৫

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

৬

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

৭

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

৮

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

৯

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

১০

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

১১

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

১২

‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

১৩

‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

১৪

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত

১৭

জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

১৮

কী নিয়ে বিরক্ত হন দীঘি?

১৯

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

২০