২৭ আগস্ট উগান্ডার তরুণ রাজা ওয়ো মারা গেছেন ৩৪ বছরেই। সবার প্রশ্ন, কী হয়েছিল তাঁর! মাত্র মাত্র ৩ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম রাজা হয়ে সাড়া ফেলেছিলেন তিনি একসময়।
, মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজা হিসেবে পরিচিতি পেয়েছিলেন উগান্ডার তোড়ো রাজ্যের রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ। সেই রাজা ওয়ো ২৭ আগস্ট মারা গেছেন ৩৪ বছর বয়সে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
, উগান্ডার পশ্চিমাঞ্চলে অবস্থিত তোড়ো একটি ছোট ঐতিহ্যবাহী রাজ্য। এর অবস্থান ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সীমান্তের কাছে। উগান্ডা বর্তমানে একটি প্রজাতন্ত্র এবং নির্বাচিত রাষ্ট্রপ্রধানের মাধ্যমে দেশ পরিচালিত হয়।
, তিন বছর বয়সেই রাজা
১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর মাত্র তিন বছর বয়সে তোড়োর সিংহাসনে বসেন ওয়ো। তাঁর বাবা রাজা রুকিরাবাসাইজা প্যাট্রিক ডেভিড ম্যাথিউ কাবোয়ো অলিমি তৃতীয়ের মৃত্যুর পর তিনি রাজা হন।
, চিকিৎসা নিচ্ছিলেন যুক্তরাষ্ট্রে
রাজা ওয়োর মৃত্যুর কিছুক্ষণ আগে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির সরকারের একজন মন্ত্রী বালাম বারুগাহারা জানিয়েছিলেন, রাজা যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছিলেন। তবে তিনি কী রোগে ভুগছিলেন বা তাঁর মৃত্যুর সঙ্গে কোনো নির্দিষ্ট অসুস্থতার সম্পর্ক ছিল কি না, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
, অবিবাহিত ছিলেন, উত্তরাধিকার নিয়ে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী
মৃত্যুর সময় রাজা ওয়ো অবিবাহিত ছিলেন। তবে তোড়ো রাজ্যের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি একজন উত্তরাধিকারী রেখে গেছেন এবং ‘রাজমুকুটের ধারাবাহিকতা নিশ্চিত’।
, ‘ তাঁর তারুণ্যই ছিল শক্তি’
রাজা ওয়োর মৃত্যুর কয়েক মাস আগেও তোড়ো রাজপরিবারের পক্ষ থেকে তাঁর তারুণ্য ও নেতৃত্বের প্রশংসা করা হয়েছিল। এ বছরের এপ্রিলে রাজার জন্মদিন উপলক্ষে এক বার্তায় তোড়ো রাজ্যের প্রধানমন্ত্রী বলেছিলেন, রাজা তাঁর জনগণের বাস্তবতা থেকে দূরে নন; বরং তিনি এই প্রজন্মেরই অংশ। তিনি শিখছেন, বেড়ে উঠছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। ছিল
Source: https://www.haal.fashion/lifestyle/b1781k382z
মন্তব্য করুন