১১ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে

পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে আগের ম্যাচে ৩ উইকেটের হারে সেমিফাইনালে ওঠার পথ খুব কঠিন হয়ে উঠেছিল ভারতের যুবাদের জন্য। গতকাল ওমানে আল আমারাত ক্রিকেট গ্রাউন্ডে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জিততেই হতো ভারত অনূর্ধ্ব–১৯ দলকে। আর্যবীর শেবাগ এমন ম্যাচেই বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেঞ্চুরি করবেন।বাবার মতোই ওপেনিংয়ে নেমে সেই প্রতিশ্রুতি আর্যবীর কীভাবে রেখেছেন সেটা বলে দিচ্ছে তাঁর স্কোর। ৭ ছক্কা এবং ১৭ চারে ১৬৮ বলে ১৬০ রান। এর মধ্যে ১১০ রান এসেছে বাউন্ডারি থেকে। আর্যবীরকে তাই আপাতত শেবাগ ‘মিনি ভার্সন’ বললে মোটেও বাড়িয়ে বলা হয় না!.আগে ব্যাটিংয়ে নেমে আর্যবীরের এ ইনিংসে ভর করে ৩০৯ রান তোলার পর ৭০ রানের জয়ে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে ভারত।উইকেট একটু চ্যালেঞ্জিং হওয়ায় আর্যবীরের শুরু অবশ্য শেবাগসুলভ ছিল না। প্রথম রানের দেখা পেয়েছেন ১৪তম বলে। অন্তত ৪০ ওভার পর্যন্ত ক্রিজে থাকার সংকল্প থাকায় ‘ডট’ বল নিয়ে ভাবেননি। আর্যবীর সেট হওয়ার পর বোঝা গিয়েছে, ‘যেমন বাবা, তেমন ছেলে’ কথাটা কেন বলা হয়। ছক্কা মেরে ফিফটি তুলে নেন ৬৯ বলে। সেঞ্চুরি এসেছে ১৩১ বলে।যুব ওয়ানডেতে আর্যবীরের এটাই প্রথম সেঞ্চুরি।.তবে ইনিংসটি নিখুঁত ছিল না। ১৬তম ওভারে আর্যবীর ৪১ রানে থাকতে পরপর দুই বলে তাঁর দুটি ক্যাচ ফেলেন আরব আমিরাতের উইকেটকিপার মোহাম্মদ সাদ। তাঁর বাবা বীরেন্দর শেবাগও মারমুখী ব্যাটিং–দর্শনে বিশ্বাস করায় সব সময় নিখুঁত ইনিংস খেলতে পারেননি। বাবার মতোই স্পিনারদের ওপর চড়াও হয়ে আমিরাতের উদ্দিশ সুরির এক ওভারে ২১ রান নেন আর্যবীর। ১০০ থেকে ১৫০ রানে পৌঁছাতে লেগেছে তাঁর ২৯ বল। আর্যবীর ১৩৬ রানে থাকতে তাঁকে আরও একবার ‘জীবন’ দেন আমিরাতের উইকেটকিপার সাদ।জয়ের পর ম্যাচসেরা আর্যবীর তাঁর বাবার প্রসঙ্গ টেনে বলেন, ‘বড় একটা স্কোর করতে চেয়েছিলাম। আজ (গতকাল) বড় স্কোর করার প্রতিশ্রুতি দিয়েছিলাম একজনকে। সেটা রাখতে পারায় ভালো লাগছে। সেই মানুষটি আমার বাবা।’.বাবার মতোই বিধ্বংসী শেবাগপুত্র, ৮ ছক্কা ও ১৯ চারে ১৭৩.আর্যবীরের বাবা বীরেন্দর শেবাগ ক্রিকেট ইতিহাসেই সেরা আক্রমণাত্বক ওপেনারদের একজন। ব্যাটিংয়ে শুধু বাবার ধাঁচ নয়, দর্শনেও বাবা–ছেলেকে আলাদা করা কঠিন। শুনুন আর্যবীরের মুখেই, ‘তাঁকে (বীরেন্দর শেবাগ) বলেছিলাম যে আমি বড় সেঞ্চুরি করব, কারণ তিনি শুধু বড় সেঞ্চুরিকেই গুরুত্ব দেন—সেঞ্চুরি করার পরও তাঁর আনন্দ এবং শ্রদ্ধার পাত্র হতে হলে ১৫০ রান করা দরকার। আজ (গতকাল) তা করতে পেরে খুব ভালো লাগছে।’.আর্যবীর নজর কাড়েন আরও আগেই। গত অক্টোবরে ভারতের অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট ভিনু মানকড় ট্রফিতে দিল্লি অধিনায়ক হিসেবে চণ্ডিগড়ের বিপক্ষে খেলেছেন ১৪৩ বলে ১৭৩ রানের ইনিংস। তার আগের মাসে রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত অনূর্ধ্ব-১৯ দলে আর্যবীরের অভিষেক। ভারতের সাবেক ওপেনার বাবার মতো বল বাউন্ডারিতে পাঠানো আর্যবীরের খুব পছন্দের কাজ। সেটার প্রথম বড় প্রমাণ দেখে গেছে ২০২৪ সালে কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে তাঁর ২৯৭ রানের ইনিংসে।তবে উইকেট একটু চ্যালেঞ্জিং হয়ে উঠলে ধরেও খেলতে পারেন। কালকের ইনিংসটি গড়া নিয়ে যেমন বলেছেন, ‘বল বাঁক নেওয়ায় উইকেট একটু চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল। শুরুতে কিছু ডট বল খেলেছি। তবে বিশ্বাস ছিল যে পুষিয়ে নিতে পারব।’আল আমারাতে আগামীকাল সেমিফাইনালে আফগানিস্তান অনুর্ধ্ব–১৯ দলের মুখোমুখি হবে ভারতের যুবারা। একই দিন অপর সেমিফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।

Source: https://www.prothomalo.com/sports/cricket/hvffm123el

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত

১

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে

২

৫০ হাজার টাকা বেতন হলে ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক, আবেদন করবেন কীভাবে

৩

নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হয়েও কি ইরানে আবার হামলার সিদ্ধান্ত নিতে পারবেন

৪

হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

৫

সাবেক দুই সেনা কর্মকর্তা আবারও রিমান্ডে

৬

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ যুবককে পুলিশে দিলেন ছাত্রদল নেতা

৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৮

কর্মচারী সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

৯

হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান

১০

রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার

১২

সাত জেলায় গাড়িতে আগুন, ফরিদপুরে বাসচালকের মৃত্যু ও অন্যান্য খবর

১৩

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, একজনের মৃত্যু

১৪

এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে?

১৫

সন্ধ্যায় সারা দিনের খবর

১৬

মামলা যখন ফাইল হয়, কখনো গায়ে ‘রাজনৈতিক’ লেখা থাকে না: আইনমন্ত্রী

১৭

‘আমরা পালাইনি’

১৮

মাহাতোদের ভাষা বাঁচিয়ে রাখতে গড়ে উঠেছে কুড়মালি ভাষার পাঠশালা

১৯

বাংলা কিউআর: একটি কোডে সব ব্যাংকের লেনদেন হয় কীভাবে

২০