স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কর্মস্থলে যাওয়ার জন্য করতোয়া বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে বাসের অপেক্ষায় ছিলেন রেজাউল করিম। তিনি তখন মহাসড়কের বগুড়ামুখী লেনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই দিক থেকে দ্রুতগতিতে আসা মাছবাহী একটি পিকআপ তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি গাড়িকে ধাক্কা দেন।
স্থানীয় দুই ব্যক্তির ভাষ্য, দুর্ঘটনায় পিকআপের চালকসহ আহত দুজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/whey2gm7ay
মন্তব্য করুন