৯ নভেম্বর ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৮ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকে ড্র করেও ১৮ নম্বরে ইউনাইটেড

ইউনাইটেড ০-২ অ্যাস্টন ভিলা (৪ মিনিট) ইউনাইটেড ২-২ অ্যাস্টন ভিলা (৪৪ মিনিট) ইউনাইটেড ২-৪ অ্যাস্টন ভিলা (৫৩ মিনিট) ইউনাইটেড ৪-৪ অ্যাস্টন ভিলা (ফুল টাইম) কী অবিশ্বাস্য এক ম্যাচই না হলো ওল্ড ট্রাফোর্ডে। ৮ গোলের রোমাঞ্চের যে ম্যাচে যোগ করা সময়ে ২ গোল করে হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইয়োশুয়া জির্কজি ও প্যাট্রিক ডোরগুর গোলে ২-৪ ব্যবধানে পিছিয়ে থেকেও অ্যাস্টন ভিলাকে জিততে দেয়নি ইউনাইটেড। তবে এমন নাটকীয় জয়ও মুখে হাসি ফোটাতে পারেনি দলটির কোচ মাইকেল ক্যারিকের মুখে। দল যে পড়ে আছে পয়েন্ট তালিকার ১৮ নম্বরে, অবনমন অঞ্চলে। .ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকের ওপরে এখনো ঝুলছে বরখাস্তের খাঁড়া। আরেকটি হার হয়তো আন্তর্জাতিক বিরতির আগেই তাঁর বিদায়ঘণ্টা বাজিয়ে দিত। কিন্তু অতিরিক্ত সময়ের ছয় মিনিটে ইয়োশুয়া জির্কজি ও প্যাট্রিক ডোরগুর দুই গোলে কোনো রকমে সমতায় ফিরে বেঁচে গেছে ইউনাইটেড। তবে কোচের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।অবনমন অঞ্চলে থাকা ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ আট ম্যাচে জয়হীন। ফলে ক্যারিক শেষ পর্যন্ত চাকরি বাঁচাতে পারবেন কি না, তা নিয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে। গত সপ্তাহে চেলসির কাছে হারের পরও ইউনাইটেড পরিচালনা পর্ষদ তাঁর ওপর আস্থা রাখায় আপাতত কিছুটা সময় পেয়েছিলেন তিনি। মাঝে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে দুই গোলে পিছিয়ে পড়েও রোমাকে ৩-২ ব্যবধানে হারিয়ে ৯ ম্যাচের জয়খরা কাটিয়েছিল দলটি।তবে চলতি মৌসুমে ১৫ ম্যাচে মাত্র তিন জয় পাওয়া ইউনাইটেড ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের শুরুতেই ফের বিপর্যয়ে পড়ে। প্রথম চার মিনিটের মধ্যেই দুই গোল হজম করে বসে তারা। ম্যাচের প্রথম মিনিটেই অ্যালিসনের শট ইউনাইটেড গোলরক্ষক সেনে ল্যামেন্সের হাত গলে জালে জড়ায়। তিন মিনিট পর ল্যামেন্সের দুর্বল সেভে পাওয়া ফিরতি বল সহজে জালে ঠেলে দিয়ে ব্যবধান ২-০ করেন নিকলাস জ্যাকসন।.১৬ মিনিটে বক্সে মাতেউস কুনিয়াকে বুবাকার কামারা ফাউল করলে পেনাল্টি পায় ইউনাইটেড। স্পটকিকে ব্যবধান কমান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। আর ৪৪ মিনিটে ভিলার সাবেক মিডফিল্ডার ইউরি টিলেমান্সের জোরালো শট সমতায় ফেরায় রেড ডেভিলদের।বিরতির পরপরই ৪৮ মিনিটে দিয়োগো দালোত বক্সে অ্যালিসনকে ফাউল করলে পেনাল্টি পায় ভিলা। সুযোগ কাজে লাগিয়ে দলকে ফের এগিয়ে নেন জন ম্যাকগিন। ৫৩ মিনিটে ইউনাইটেড ডিফেন্ডার লেনি ইয়োরোর গায়ে লেগে বল ক্রসবারে আঘাত করার পর কাছ থেকে ভিলার চতুর্থ গোলটি করেন লিওন গোরেৎসকা।৪-২ ব্যবধানে পিছিয়ে পড়ে হার যখন প্রায় নিশ্চিত, তখনই ইনজুরি টাইমে রোমাঞ্চের শুরু। যোগ করা সময়ে জির্কজির দুর্দান্ত ফিনিশিংয়ে আশা জাগে ইউনাইটেডের। আর শেষ মুহূর্তে ভিলা গোলরক্ষক জায়ন সুজুকির দুর্বল পাঞ্চের সুযোগ নিয়ে হেড থেকে নাটকীয় সমতা ফেরান ডোরগু।.এদিকে সান্ডারল্যান্ডের মাঠ স্টেডিয়াম অব লাইটে বড় ধাক্কা খেয়েছে চেলসি। শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও টেবিলের তলানির দল সান্ডারল্যান্ডের কাছে হেরে মাঠ ছাড়তে হয়েছে ব্লুজদের। পুরো মৌসুমে দ্বিতীয়বারের মতো জয়ের মুখ দেখল সান্ডারল্যান্ড। রিয়েল মাদ্রিদের সাবেক বস চাবি আলোনসোর অধীনে প্রিমিয়ার লিগে ১০ ম্যাচের মধ্যে চারটিতেই হারল পাঁচ নম্বরে থাকা চেলসি।অন্যদিকে, তলানির দল ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। ক্রিস্টাল প্যালেসের আতিথ্য নেওয়ার আগে আর্সেনাল ও ফেনেরবাচের কাছে হেরেছিল অলরেডরা।মৌসুমের দুর্দান্ত সূচনা অব্যাহত রেখে ব্রাইটন নিজেদের মাঠে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে।

Source: https://www.prothomalo.com/sports/football/nh9xfnu9zj

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা

১

৮ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকে ড্র করেও ১৮ নম্বরে ইউনাইটেড

২

সালমান এফ রহমান ‘পর্যবেক্ষক’ হিসেবে বিদেশি আইনজীবী আনতে পারবেন: প্রসিকিউটর

৩

ভারতের তিন রাজ্যে বড় অস্ত্র পাচার চক্রের সন্ধান, উদ্ধার ৪৪ হাজার কার্তুজ

৪

রিয়াদে আরামকোর ভবনে হামলা, ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭২

৫

‘আব্বা, আপনার বেতন আমার লাগবে না, শুধু আপনি হলেই হতো আমার’

৬

ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, ৩ সন্দেহভাজন আটক

৭

নামের মিল হওয়ায় বিনা অপরাধে কারাগারে থাকা আলমাসকে মুক্তির নির্দেশ

৮

‘গাভিটি ছিল আমার একমাত্র সম্বল, এখন আমি দিশাহারা’

৯

শেখ হাসিনা ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে, এমনটা কখনোই হবে না: রিজভী

১০

উইগ্রো টেকনোলজিস: কৃষির সাথে, কৃষকের পাশে যে প্রতিষ্ঠান | এক বাংলাদেশ এক ইন্টারনেট

১১

আঁধার ঠেলে ২৮ বছর; খুলনায় প্রথম আলোর জন্মদিন উদ্‌যাপন

১২

ভালো বেতনে চাকরি আর উপযুক্ত পাত্রে বিয়ের আশ্বাস, পড়েন পাচারকারীদের ফাঁদে

১৩

আড়াই শ বছরের বাণিজ্যের সাক্ষী

১৪

জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

১৫

গানে গানে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

১৬

২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী

১৭

ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল জয়পুরহাট জেলা ছাত্রদল

১৮

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ এক আইনজীবীর

১৯

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি

২০